Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইফতারি নিয়ে বাসায় ফেরা হলো না, রাস্তায় বের হতেই গুলিবিদ্ধ হন তাজুল

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
28 July, 2024, 08:05 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

ইফতারি নিয়ে বাসায় ফেরা হলো না, রাস্তায় বের হতেই গুলিবিদ্ধ হন তাজুল

তাজুলের একমাত্র ছেলে রেদোয়ান আহমেদ সিয়াম বলেন, ‘ওইদিন বাবা আশুরার রোজা রেখেছিলেন। সারাদিন তিনি উত্তরায় রেন্ট-এ কারের পাশে একটি মসজিদে ছিলেন। বিকেলে ইফতারি নিয়ে বাসায় ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বাবা আর ফেরেননি। সংঘর্ষের সময় কোত্থেকে থেকে গুলি এসে বাবার বুকটা ঝাঁজরা করে দেয়।’ 
কুমিল্লা প্রতিনিধি
28 July, 2024, 08:05 pm
Last modified: 01 August, 2024, 01:55 pm
তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

তাজুল ইসলাম (৫৮) গত ১৮ জুলাই আশুরার রোজা রেখেছিলেন। সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করবেন- এমনটাই ইচ্ছা ছিল তার। কিন্তু সেটি আর পূরণ হয়নি। ইফতার কিনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় কোটাবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তাজুল। 

তাজুল কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর শীলমুড়ি ইউনিয়নের গামারোয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। উত্তরা আজমপুর এলাকায় রেন্ট-এ কারের ব্যবসায় জড়িত ছিলেন তিনি। তার একটি পুরনো মাইক্রোবাস রয়েছে। সেটি ভাড়া দিয়ে যে টাকা পান, তা দিয়েই চলত সংসার। 

তাজুলের একমাত্র ছেলে রেদোয়ান আহমেদ সিয়াম বলেন, 'ওইদিন বাবা আশুরার রোজা রেখেছিলেন। সারাদিন তিনি উত্তরায় রেন্ট-এ কারের পাশে একটি মসজিদে ছিলেন। বিকেলে ইফতারি নিয়ে বাসায় ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বাবা আর ফেরেননি। সংঘর্ষের সময় কোত্থেকে থেকে গুলি এসে বাবার বুকটা ঝাঁজরা করে দেয়।' 

পরে তাজুলের লাশ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। ময়নাতদন্ত ছাড়াই তার গুলিবিদ্ধ লাশ দাফন করা হয়। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার পরিবারের আহাজারি এখনো থামেনি। 

তাজুল স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ঢাকার পূর্বাচল এলাকার কাঞ্চনব্রিজ সংলগ্ন উলুখোলা এলাকায় থাকতেন। উত্তরা আজমপুর এলাকায় রেন্ট-এ কারের ব্যবসায় জড়িত ছিলেন তিনি। একসময় নিজে গাড়ি চালালেও বয়সের কারণে এখন চালক রেখেছিলেন। আর তিনি রেন্ট-এ কারের অফিসে বসতেন। সংসারের হাল ধরতে ১৫ বছরের সিয়াম টেইলারিংয়ের কাজ শিখছেন।

সিয়াম বলেন, 'ঘটনার দিন ঢাকা শহরে কোটা আন্দোলনে গোলাগুলির খবরে বাবাকে আমরা রাস্তায় বের হতে নিষেধ করেছিলাম। বাবা দুপুরে জানিয়েছিলেন উত্তরার একটি মসজিদের ভেতর আছেন। চালককেও গাড়ি রাস্তায় বের করতে দেননি। বিকেলে সংঘর্ষের সময় রাস্তায় একটু বের হয়ে উঁকি মারতেই গুলিবিদ্ধ হন বাবা। খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে বাবার গুলিবিদ্ধ লাশ দেখতে পাই।'

সিয়াম বলেন, 'বাবার তো কোনো অপরাধ ছিল না। তিনি কোটা আন্দোলনের কোনো পক্ষেই ছিলেন না। তাকে কেন গুলি করে মারা হলো? এখন আমাদের সংসার কীভাবে চলবে? কার কাছে বিচার চাইব। বাবার মৃত্যুর শোকে মা-ও এখন অসুস্থ হয়ে পড়েছেন।'

তাজুলের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, তিনি ভাড়ায় মাইক্রোবাস চালান। ঘটনার দিন নারায়ণগঞ্জে ছিলেন। অন্য চালকদের কাছ থেকে খবর পেয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন।

রফিকুল বলেন, 'রাস্তায় কেন নিরপরাধ লোককে গুলিতে মরতে হবে? অন্যদের কাছ থেকে জেনেছি, আমার ভাই বাসায় ফিরতে চেয়েছিলেন, তাই রাস্তার পরিস্থিতি দেখতে বের হন, এ সময় গুলি এসে লাগে তার বুকে।'

Related Topics

টপ নিউজ

কোটা / গুলি / সংঘর্ষ / ইফতারি / আশুরা / রোজা / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net