Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
দোকানপাট খুলেছে, গাড়ি চলছে, তবু যেন আতঙ্কের ছাপ কাটছে না মিরপুরে

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
26 July, 2024, 10:05 am
Last modified: 26 July, 2024, 10:05 am

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

দোকানপাট খুলেছে, গাড়ি চলছে, তবু যেন আতঙ্কের ছাপ কাটছে না মিরপুরে

মো. জাহিদুল ইসলাম
26 July, 2024, 10:05 am
Last modified: 26 July, 2024, 10:05 am
২৫ জুলাই ২০২৪, মিরপুর ১০ নম্বর মোড়। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

দেশে কারফিউ শিথিল হয়েছে, রাজধানীতে গত দুই দিন ধরে খুলতে শুরু করেছে দোকানপাট, চলাচল করছে গণপরিবহন, তবু মিরপুর-১০-এর বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এখনও আতঙ্কে আছে মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি মিরপুর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এলাকাগুলো ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ে যেমন ভিড় লেগে থাকত, সেই ভিড় নেই মিরপুর-১০ এলাকায়। অধিকাংশ দোকান ও শপিং সেন্টার খুললেও ক্রেতার অভাবে একরকম বসেই সময় পার করছিলেন ব্যবসায়ীরা। ফুটপাতের কিছু কিছু দোকান খুললেও অধিকাংশ দোকান ছিল বন্ধ।

মিরপুর-১০-সহ এর আশপাশের এলাকাগুলো কোটা সংস্কার আন্দোলনের সময় অন্যতম হটস্পট ছিল। বুধবার থেকে শনিবার (১৭-২০ জুলাই) পর্যন্ত এ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুসহ হতাহত হন কয়েকশ আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দা। আশপাশের অলিগলির চায়ের দোকানগুলোতে নেই আগের মতো সেই চিরচেনা ভিড়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোকানিদের ভীতিও কাটেনি।

কথা হয় মিরপুর-১০-এর আলোক হাসপাতালের গলির বাসিন্দা সোহরাব আলীর সঙ্গে। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শুক্রবার এই গলিতে যে গোলাগুলি হয়েছে, সেই আতঙ্ক আগামী এক মাসেও কাটবে কি না জানি না। বাসায় বাজার করা দরকার, তাই বের হয়েছি; প্রয়োজন না থাকলে বের হতাম না। কারফিউ শিথিল থাকলেও মনের ভয় কাটছে না।'

গলির চায়ের দোকানগুলো দেখিয়ে তিনি বলেন, 'সকাল-দুপুর-রাত যেকোনো সময় এই দোকানগুলোতে ভিড় লেগেই থাকত। এখন দেখেন, কোনো মানুষ নেই। সবকিছু স্বাভাবিক হওয়ার পরেও এখানে মানুষের মনের ভয় কাটতে সময় লাগবে।'

মিরপুর-১০-এর ফুটপাতে শার্ট বিক্রেতা মো. রাজিব টিবিএসকে বলেন, 'বৃহস্পতিবার পুলিশের গোলাগুলির মধ্যে কোনোমতে পালিয়েছিলাম। আজকে দোকান খুলেছি, কিন্তু বিক্রি নেই। আমরা এখনও আতঙ্কে আছি, কখন আবার কী হয়।'

শাহ আলী প্লাজার পেছনের গলির সেনপাড়া পর্বত এলাকার চায়ের দোকানি তাসলিমা বেগম টিবিএসকে বলেন, 'গতকাল দোকান খুলেছি, কিন্তু আগের মতো কাস্টমার নেই। আজকে কিছু মার্কেট খুলতে শুরু করেছে, তাই কিছু কাস্টমার আসছেন। 

'এখন আর আগের মতো রাতে দোকান খোলা রাখতে পারি না। কারফিউ চললে ৫টার পরেই দোকান বন্ধ করে দিতে হয়। আর এখনও এখানকার পরিবেশ পুরোপুরি ঠিক হয়নি। শুধু মনে হয়, এই বুঝি গোলাগুলি শুরু হলো।'

শাহ আলী প্লাজার একটি ব্যাগের দোকানের কর্মচারী হোসাইন বলেন, 'দোকান খুলেছি, কিন্তু কোনো কাস্টমার নেই। সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত ২-৩ পিস ব্যাগ বিক্রি করেছি। গত এক সপ্তাহ ধরে ধার-দেনা করে চলছি।'

কাজীপাড়া এলাকার এক ফার্নিচারের দোকানের ম্যানেজার টিবিএসকে বলেন, 'দোকান খুলেছি, কিন্তু বিক্রি নেই। যারা আসছেন, তারাও সময় নিয়ে পণ্য দেখতে পারছেন না। ক্রেতাদের মধ্যে এখনও আতঙ্ক কাজ করছে যে আসলেই কি মিরপুর-কাজীপাড়া স্বাভাবিক হয়েছে?'

এ এলাকার একটি হোটেলের কর্মচারী মো. শিপন টিবিএসকে বলেন, 'এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও মানুষ সেভাবে হোটেলে আসছেন না। আমাদের একজন কর্মচারীরর পিঠে ছররা গুলি লেগেছে; এজন্য আমরাও ভীতির মধ্যে ছিলাম। মালিক বলেছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোটেলে যেন নতুন পণ্য না ওঠাই।'

Related Topics

টপ নিউজ

মিরপুর / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net