Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সাভারে হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে: ডিআইজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2024, 07:55 pm
Last modified: 25 July, 2024, 08:03 pm

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সাভারে হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে: ডিআইজি

‘পুলিশ সবসময় আইনকেই সামনে রাখে; প্রথমেই পুলিশ চেষ্টা করেছে দাঙ্গা নিয়ন্ত্রণের অস্ত্র অর্থাৎ টিয়ারগ্যাস, শটগানের রাবার বুলেট ইত্যাদি ব্যবহার করে ছত্রভঙ্গ করার জন্য। একটা পর্যায়ে আত্মরক্ষার্থে ছররা গুলি ফায়ার করেছে পুলিশ। এতে পুলিশ অফিসারসহ অনেকে আহত হয়েছেন।’
টিবিএস রিপোর্ট
25 July, 2024, 07:55 pm
Last modified: 25 July, 2024, 08:03 pm
ছবি: সংগৃহীত

পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, ১৮ জুলাই থেকে সাভারে সহিংসতার ফলে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

'আমাদের রেকর্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই, কারণ এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি,' বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রশ্নের জবাবে বলেন তিনি।

'আমরা খুঁজছি। কেউ যদি হতাহত হয়ে থাকেন, তাহলে তিনি কোন মতাদর্শের, কি পরিস্থিতিতে হতাহতের শিকার হলেন, কে তাকে মারল, কীভাবে তাকে মারা হয়েছে — এগুলো আমরা খতিয়ে দেখছি। আমরা খতিয়ে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেব,' তিনি আরও বলেন।

ডিআইজি বলেন, বাংলাদেশ পুলিশ এদেশে সকল মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে। 'এ সংকটময় সময়ে পুলিশ তাদের সাধ্যমত আইন প্রয়োগ করে জনগণের পাশে দাঁড়িয়েছে।'

পুলিশের গুলিতে হতাহতের বিষয়ে তিনি বলেন, 'পুলিশ সবসময় আইনকেই সামনে রাখে; প্রথমেই পুলিশ চেষ্টা করেছে দাঙ্গা নিয়ন্ত্রণের অস্ত্র অর্থাৎ টিয়ারগ্যাস, শটগানের রাবার বুলেট ইত্যাদি ব্যবহার করে ছত্রভঙ্গ করার জন্য। একটা পর্যায়ে আত্মরক্ষার্থে ছররা গুলি ফায়ার করেছে পুলিশ। এতে পুলিশ অফিসারসহ অনেকে আহত হয়েছেন।'

কোনো নিরীহ মানুষ পুলিশের অভিযানে যাতে হয়রানির শিকার না হন, বিষয়টি কীভাবে নিশ্চিত করা হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, 'আমরা শতভাগ প্রমাণ সাপেক্ষেই ব্যবস্থা নিচ্ছি।'

টানা কয়েকদিন চলা সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা জেলায় মোট ১৯টি মামলা দায়েরের পাশাপাশি এসব মামলায় প্রায় আড়াইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ নৈরাজ্যকর কর্মকাণ্ডের সঙ্গে কোটা সংস্কার ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র নেই উল্লেখ করে ডিআইজি বলেন, 'কোটা সংস্কার আন্দোলনকে সম্পূর্ণভাবে হাইজ্যাক করেছে রাষ্ট্রদ্রোহী এজেন্টরা, যারা এ সরকারকে অপসারণ করে রাষ্ট্রকে অচল করতে চায়...। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বাংলাদেশের কোথাও কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগে অংশ নেননি।'

'আমাদের কাছে ভিডিওচিত্র আছে; এ ধরনের কর্মকাণ্ডে ছাত্রদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা যাদের দেখেছি, তারা দুর্বৃত্ত ও নৈরাজ্যকারী। তারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মূলত বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সরকার পতনের মধ্য দিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল,' তিনি আরও বলেন।

ডিআইজি আরও দাবি করেন, নৈরাজ্যকর এসব কর্মকাণ্ডে হকাররাও যুক্ত হয়েছিল। 'সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের উদ্যোগে রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্য করতে কিছু হকার উচ্ছেদ করা হয়েছিল। সেই হকাররাও ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ে অংশগ্রহণ করেছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কোটা সংস্কার আন্দোলন / সাভার / ডিআইজি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net