Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
কোটাবিরোধী আন্দোলন করায় আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

বাংলাদেশ

ইউএনবি
24 July, 2024, 09:00 pm
Last modified: 24 July, 2024, 09:04 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

কোটাবিরোধী আন্দোলন করায় আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

শনিবার আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে- উন্মুক্ত স্থানে জড়ো হওয়া, অস্থিরতা উসকে দেওয়ার উদ্দেশ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেওয়া, জানমালের ক্ষতি করা প্রভৃতি।
ইউএনবি
24 July, 2024, 09:00 pm
Last modified: 24 July, 2024, 09:04 pm
সংযুক্ত আরব আমিরাতের পতাকা। ছবি: সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে তিন বাংলাদেশিকে যাবজ্জীবনসহ অর্ধশতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। গত ২২ জুলাই তিনজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।

সোমবার (২৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) জানিয়েছে, সাজার মেয়াদ শেষে তাদের সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী বলেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে।

শনিবার তাদের গ্রেপ্তার করে এ বিষয়ের তদন্ত ও দ্রুত বিচারের নির্দেশ দেয় দেশটির প্রশাসন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে বেশ কয়েকদিন বিক্ষোভ চলার পর আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করে।

কোটা আন্দোলনের কারণে সৃষ্ট সহিংসতায় দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর রবিবার (২১ জুলাই) হাইকোর্টের কোটা সংক্রান্ত আদেশ বাতিল করে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুনরায় কোটা বিন্যাস করে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রায়ে সরকারি চাকরিতে নিয়োগে এখন থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলা জানানো হয়। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং বাকি ১ শতাংশ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে- উন্মুক্ত স্থানে জড়ো হওয়া, অস্থিরতা উসকে দেওয়ার উদ্দেশ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেওয়া, জানমালের ক্ষতি করা প্রভৃতি।

আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় তৃতীয় বৃহত্তম। দেশটির মোট জনসংখ্যার (৯২ লাখের বেশি) মাত্র ১০ শতাংশ আমিরাতি।

সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, সেখানে রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন গঠন করা নিষিদ্ধ। আইনের মাধ্যমে দেশের জনগণের বাক স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে দেশটির সরকার। সেখানকার প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমই রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্র-অনুমোদিত।

Related Topics

টপ নিউজ

আরব আমিরাত / কোটাবিরোধী আন্দোলন / কারাদণ্ড / বাংলাদেশি / যাবজ্জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net