Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
‘হাইকোর্টের রায় আন্দোলন থামানোর কৌশল’: কোটা আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 02:10 pm
Last modified: 10 July, 2024, 02:15 pm

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

‘হাইকোর্টের রায় আন্দোলন থামানোর কৌশল’: কোটা আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ

আজ (১০ জুলাই) সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সর্বোচ্চ আদালত।
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 02:10 pm
Last modified: 10 July, 2024, 02:15 pm
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

হাইকোর্টের রায়কে আন্দোলন থামানোর একটি কৌশল বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১০ জুলাই) সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন।

আপিল বিভাগের আদেশের পর হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আমরা রায়টিকে পর্যালোচনা করছি। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই একটা কমিশন গঠন করে কোটাকে একটি যৌক্তিক পর্যায়ে আনা হোক।'

তিনি আরও বলেন, 'আদালতের দেওয়া স্থগিতাদেশ আমাদের আন্দোলনকে থামানোর অপচেষ্টা বলে আমরা মনে করছি। নির্বাহী বিভাগ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে।'

গতকাল (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, 'আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছি না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কোটা ও পৌষ্য কোটাকে আমরা অযৌক্তিক মনে করছি।'

আন্দোলনকারীদের দাবি রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে জানিয়ে হাসনাত বলেছিলেন, 'যেহেতু আমাদের দাবি সকল গ্রেডের প্রেক্ষিতে, সেহেতু বিষয়টি আদালতের চলমান মামলায় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব নয়।'

আন্দোলনকারী শিক্ষার্থীরা কেবল প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটাকে যৌক্তিক বলে মনে করেন উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি পূরণে একটি কমিশন গঠনের প্রস্তাব করেছেন।

এ ব্যাপারে হাসনাত আবদুল্লাহ সংবাদ মাধ্যমে বলেন, 'আমাদের আন্দোলন কোটা বাতিলের নয় বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা সংস্কার করা। এজন্য একটি কমিশন গঠন করে আমাদের দাবি পূরণের প্রক্রিয়া শুরু হলে আমরা সাধুবাদ জানাব,' বলেন তিনি।

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোঠা পদ্ধতিকে সংস্কার করা— এ দাবিতে আজ সকাল থেকে 'বাংলা ব্লকেড' এর অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাক্রমে ঢাকা-আরিচা মহাসড়ক, রাজশাহী-ঢাকা ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার / কোটা বিরোধী আন্দোলন / হাইকোর্ট / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net