Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2024, 02:25 pm
Last modified: 03 July, 2024, 02:29 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 

মামলার এজাহারে বলা হয়, মো. মোবারক হোসেন এবং তার স্ত্রী সাহানা পারভীন একে অপরকে সহযোগিতার মাধ্যমে প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
টিবিএস রিপোর্ট
03 July, 2024, 02:25 pm
Last modified: 03 July, 2024, 02:29 pm
রাজউক পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন। ছবি: সংগৃহীত

প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের সহকারি পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজউকের পরিচালক মোবারক হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের নামে স্থাবর ও অস্থাবরসহ মোট এক কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকা মুল্যের সম্পদের তথ্য থাকার ঘোষণা করেন। যাচাইকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দাখিল করা সম্পদের সত্যতা পাওয়া যায়। 

এই সম্পদের বিপরীতে চাকরিকালীন বিভিন্ন খাতের আয় থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ব্যতিরেকে সঞ্চয় ও ঋণগ্রহণসহ মোট বৈধ উৎসের পরিমাণ পাওয়া যায় ৬৯.৩৯ লাখ টাকা। এক্ষেত্রে গ্রহণযোগ্য বৈধ উৎসের চেয়ে অতিরিক্ত ৪১.৪৬ লাখ টাকার কোন বৈধ ও গ্রহণযোগ্য উৎস তিনি প্রদর্শন করতে পারেননি। 

মো. মোবারক হোসেন জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৪১.৪৬ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

অপর দিকে মো. মোবারক হোসেনের স্ত্রী সাহানা পারভীনের নামে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, দাখিলকৃত সম্পদ বিরবণীতে তিনি নিজের নামে ৬০.৯ লাখ মূল্যের স্থাবর এবং ১.৩৮ কোটি মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্যসহ সর্বমোট ১.৯৯৭ কোটি টাকা মূল্যের সম্পদের তথ্য দাখিল করেছেন।

তবে সাহানা পারভীনের নামে বর্ণিত সময়ে আয় থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে নীট সঞ্চয়সহ অন্যান্য বৈধ প্রাপ্তিসহ মোট বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪১ লাখ টাকার বেশি। এক্ষেত্রে সাহানা পারভীনের নামে তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখার সত্যতা পাওয়া গেছে। 

মামলার এজাহারে বলা হয়, সাহানা পারভীন ও মো. মোবারক হোসেন একে অপরকে সহযোগিতার মাধ্যমে দেড় কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজউক / আয়বহির্ভূত সম্পদ / দুদক / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net