Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আওয়ামী লীগ নেতা মিন্টুকে গ্রেপ্তারের পর কোনো চাপ আসেনি: ডিবি প্রধান

বাংলাদেশ

ইউএনবি
23 June, 2024, 07:45 pm
Last modified: 23 June, 2024, 07:55 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

আওয়ামী লীগ নেতা মিন্টুকে গ্রেপ্তারের পর কোনো চাপ আসেনি: ডিবি প্রধান

রবিবার (২৩ জুন) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিরপেক্ষভাবে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ডিবি এই নির্দেশনা অনুসরণ করছে।’
ইউএনবি
23 June, 2024, 07:45 pm
Last modified: 23 June, 2024, 07:55 pm
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ চাপে নেই বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রবিবার (২৩ জুন) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিরপেক্ষভাবে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ডিবি এই নির্দেশনা অনুসরণ করছে।'

তদন্ত চলাকালীন কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা অযথা তলব করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন বলেন, 'তদন্ত কর্মকর্তা আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করবেন।'

অভিযুক্ত মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সম্পর্কে হারুন বলেন, 'আমরা ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে শাহীনকে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য দেশটির পুলিশকে অনুরোধ করেছি। এ ছাড়া ডিবির একটি টিম ঢাকার আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে।'

শাহীনকে গ্রেপ্তারের চেষ্টায় ইন্টারপোলও কাজ করছে বলে জানান হারুন।

তিনি বলেন, 'শাহীনকে ফিরিয়ে আনতে এবং মামলার আরও দু-একজন আসামিকে গ্রেপ্তারের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। আমরা আশা করছি শিগগিরই মামলাটির সুরাহা হবে।'

এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ও তার ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে হারুন বলেন, ভারতীয় পুলিশ হাইকমিশনের মাধ্যমে ডরিনকে এ সফরের অনুরোধ করেছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছেন। তা থেকে সেরে উঠলে তিনি ভ্রমণ করবেন।

এমপি আজীম গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এবং ১৪ মে ফ্ল্যাট থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ২২ মে তার মেয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ১৩ জুন এমপি আনরকে অপহরণ ও হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১১ জুন ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করে ডিবি।

 

 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ডিবি প্রধান / ঝিনাইদহ-৪ / আনোয়ারুল আজিম আনার / সাইদুল করিম মিন্টু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net