Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৭টি কোম্পানি দরপত্র কিনেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2024, 09:35 am
Last modified: 09 May, 2024, 10:07 am

Related News

  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
  • অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে সোমবার দরপত্র আহ্বান, জুনের মধ্যে সৌরবিদ্যুৎ নীতি: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
  • জ্বালানি সরবরাহের উৎস খুঁজছে সরকার, রেশনিং শুরু
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • নতুন রিগ ক্রয় ও ভোলায় গ্যাস অনুসন্ধানে ২,১৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৭টি কোম্পানি দরপত্র কিনেছে: প্রতিমন্ত্রী

টিবিএস রিপোর্ট
09 May, 2024, 09:35 am
Last modified: 09 May, 2024, 10:07 am
প্রতীকী ছবি | রয়টার্স

এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি দেশের সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশ নিতে দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৪' শীর্ষক একটি সেমিনার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন যে অনেক কোম্পানি তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের জলসীমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

'আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে,' বলেন তিনি। 

গত মার্চে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা।

নসরুল হামিদ বলেন, 'বাংলাদেশের সমুদ্রে কাজ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, করছে। এবারের দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে এবারের দরপত্র নিয়ে আমরা বেশ আশাবাদী।'

সেমিনারের প্রথম সেশন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য রয়েছে। 

'এবার অনেক সুবিধা বেড়েছে। এবার দুই পক্ষের জন্যই বিষয়টি লাভজনক করা হচ্ছে,' বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, 'দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। বিনিয়োগের ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদি চিন্তা করে, তারা এই বিষয়টি বিবেচনা করবে। এই এলাকায় বিনিয়োগ করা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। 

'সার্বিক দিক বিবেচনায় মনে হচ্ছে, অনেকেই দরপত্রের প্রক্রিয়ায় অংশ নেবে। শেভরন দেশে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা সম্ভাবনাময়।'

এক দশকেরও বেশি আগে, ২০১২ সালের ডিসেম্বরে, বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য সর্বশেষ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। সেই দরপত্রে ৯টি ব্লকে অনুসন্ধানের সাড়া প্রতিক্রিয়া পাওয়া যায় এবং তিনটি ব্লক আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো অধিগ্রহণ করেছে।

এর মধ্যে ৪ ও ৯ নম্বর ব্লক ভারতের ওএনজিসি পেয়েছে এবং ১১ নম্বর ব্লকটি পেয়েছে স্যান্টস। তবে ওই দরপত্র থেকে বাংলাদেশ কোনো ইতিবাচক ফল পায়নি।

অফশোর তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য শেষ দরপত্র ডাকা হয়েছিল ২০১৫ সালে। ২০১৯ সালে নতুন উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর হলেও দরপত্র ইস্যু করা হয়নি। ের প্রায় চার বছর পর গত বছরের জুলাইয়ে নতুন পিএসসি অনুমোদন করে মন্ত্রিসভা।

Related Topics

টপ নিউজ

তেল ও গ্যাস / গ্যাস অনুসন্ধান / অফশোর তেল-গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
  • অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে সোমবার দরপত্র আহ্বান, জুনের মধ্যে সৌরবিদ্যুৎ নীতি: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
  • জ্বালানি সরবরাহের উৎস খুঁজছে সরকার, রেশনিং শুরু
  • দেশের গ্যাসক্ষেত্রে ফুরিয়ে আসছে মজুত, বাড়ছে এলএনজি আমদানি 
  • নতুন রিগ ক্রয় ও ভোলায় গ্যাস অনুসন্ধানে ২,১৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net