Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হাওরে বোরোর বাম্পার ফলন; প্রায় শতভাগ ধান কাটা শেষ

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
08 May, 2024, 01:10 pm
Last modified: 11 May, 2024, 01:20 pm

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক

হাওরে বোরোর বাম্পার ফলন; প্রায় শতভাগ ধান কাটা শেষ

হাওরের ধান কাটা সোমবার পর্যন্ত ৯৯.৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।
দেবাশীষ দেবু, সিলেট
08 May, 2024, 01:10 pm
Last modified: 11 May, 2024, 01:20 pm
ছবি: টিবিএস

আবহাওয়া অনুকুলে থাকায় এবার হাওরে বোরো ধানের বাম্পার ফরণ হয়েছে। ধানের উৎপাদন এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। হাওরাঞ্চলের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। এরমধ্যে দেশের সবেচেয়ে হাওর প্রধান জেলা সুনামগঞ্জের ধান কাটা শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হাওরের প্রধান শস্য বোরো ধান। বছরে এই একবারই ধান চাষ হয় হাওরে। প্রায় সময় অকাল বন্যায় তলিয়ে যায় হাওরের ফসল। এতে বড় ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সর্বশেষ ২০১৭ সালে অকাল বন্যায় তলিয়ে গিয়েছিলো হাওরের প্রায় সব ফসল। তবে এবার বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়া ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক। তবে ধান শুকানো নিয়ে শংকিত তারা। সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি অব্যাহত থাকার পাশপাশি পাহাড়ি ঢলের কারণে অকাল বন্যার পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পূর্ভাবাসে কৃষকের শঙ্কা আরও বাড়িয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই চার জেলা নিয়ে সিলেট বিভাগ। চার জেলায়ই রয়েছে অসংখ্য হাওর। তবে সবচেয়ে বেশি হাওর সুনামগঞ্জে। ছোট-বড় ১৩৭টি হাওর নিয়ে গঠিত সুনামগঞ্জকে হাওরের রাজধানীও বলা হয়। দেশের বোরো ধানের একটি  বড় অংশ এ জেলায়ই উৎপাদিত হয়। বৃষ্টি আর অকাল বন্যায় ফসলের ক্ষতিও সুনামগঞ্জেই সবচেয়ে বেশি হয়। তবে রোববার সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো প্রায় ১৩ লাখ ৭০ হাজার ২০০ মেট্রিক টন। তবে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।

এমন তথ্য জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান মঙ্গলবার বলেন, হাওরের ধান কাটা সোমবার পর্যন্ত ৯৯.৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আর হাওর ও উঁচু জমি মিলিয়ে সোমবার পর্যন্ত ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, এখন যে ধান কাটা বাকি রয়েছে সেগুলো অপেক্ষাকৃত উঁচু জমির। দুয়েকদিনের বৃষ্টিতে এসব জমির ফসলের তেমন ক্ষতি হবে না।

এবার সিলেট বিভাগে বোরো ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ লাখ ২২ হাজার ৯৮১ মেট্রিক টন জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ লাখ ৪৬ হাজার ৯৯৩ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। ধান কাটা শতভাগ সম্পন্ন হলে উৎপাদন ২০ লাখ ৩২ হাজার টন ছাড়িয়ে যেতে পারে।
 
সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার হাওরে গিয়ে দেখা যায়, ধান কাটায় ব্যস্ত কৃষকরা। একদল ধান কেটে মাঠে জড়ো করছেন। আরেকদল কৃষক কাটা ধান কাধে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। আবার হাওরের পাশেই খোলা মাঠে ধান বাছাই ও শুকানোর কাজ করছেন কৃষাণীরা। 

এই হাওরের কৃষক আব্দুস শহীদ বলেন, ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার ফলন ভালোই হয়েছে। ভালোয় ভালোয় ফসল ঘরে তুলতে পারায় খুশি। কিন্তু টানা বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান কীভাবে শুকাবো এই নিয়ে দুঃশ্চিন্তায় আছি। কারণ ধান ভালো করে রোদে শুকাতে না পারলে এগুলোতে পচন ধরে যাবে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনেরবাঁক এলাকার কৃষক সেলিম আহমদ বলেন, এবার খুব ভালো ধান হয়েছে। বন্যা না হওয়ায় সব ধান গোলায় তুলতে পেরেছি। তবে ধান কাটা প্রায় শেষ হলেও ধান শুকানো, গো খাদ্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন রোদের প্রয়োজন। না হলে ধান পেলেও গো খাদ্য নিয়ে বর্ষায় সমস্যায় পড়তে হবে।  

সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যানুযায়ী, এ বছর সিলেট জেলায় ৮৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে চাষ করা হয়েছে ৮৭ হাজার ৪৫০ হেক্টর। 

সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, মাঝে কয়েকদিন শিলাবৃষ্টিতে ধানের কিছু ক্ষতি করেছিলো। তবে তা খুব বেশি নয়। এবার বড় কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ধান কাটা শেষ হয়েছে। 

তিনি বলেন, এ বছর  সিলেটে ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Related Topics

টপ নিউজ

ধান উৎপাদন / ধান / ধান কাটা শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net