Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রোজার দ্বিতীয় সপ্তাহে বাজারে কিছুটা স্বস্তি: কমেছে পেঁয়াজ-ডিমের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2024, 10:40 pm
Last modified: 19 March, 2024, 10:44 pm

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

রোজার দ্বিতীয় সপ্তাহে বাজারে কিছুটা স্বস্তি: কমেছে পেঁয়াজ-ডিমের দাম

বেগুন, শসা, ডিম এবং ব্রয়লার মুরগির দাম বেশি চাহিদার কারণে রমজানে সাধারণত বেড়ে যায়। এ বছরও বেগুন ও শসার দাম প্রাথমিকভাবে প্রতি কেজি ৮০–১২০ টাকায পর্যন্ত উঠেছিল। এগুলো এখন যথাক্রমে ৪০–৭০ টাকা এবং ৫০–৬০ টাকায় নেমে এসেছে।
টিবিএস রিপোর্ট
19 March, 2024, 10:40 pm
Last modified: 19 March, 2024, 10:44 pm
প্রতীকী ছবি: টিবিএস

রমজানের প্রথম সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পর রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। তবে সব পণ্য এখনও সরকার নির্ধারিত দামে পৌঁছায়নি।

কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, ফার্মগেট, মালিবাগ এবং সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ, শসা, বেগুন, ডিম এবং ব্রয়লার মুরগির দাম কমছে। দ্রুত কমছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির ডিমের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে দ্রুত কমছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। ভ্যানের দোকান ও পাইকারি বাজার থেকে কিনলে ৬৫ টাকায়ও মিলছে। যদিও রোজার শুরুতে পণ্যটির দাম ছিল ৯০ টাকা বা তারও বেশি। কৃষি বিপণন অধিদপ্তর গত ১৫ মার্চ প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করে দেয়।

পাইকারি বিক্রেতারা বলছেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশে পেঁয়াজের সরবরাহ সংকট তৈরি হয়। এ সময় বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি না হওয়ার কারণে দেশের আগাম মুড়িকাটা জাতের পেঁয়াজের ওপর চাপ তৈরি হয়। দামও বেড়ে ওঠে ১২০ টাকায়।

তবে মার্চ থেকে মূল পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে সরবাহও বেড়েছে, কমেছে দাম। পেঁয়াজ উৎপাদনকারী প্রধান অঞ্চলগুলোর অন্যতম পাবনায় এক সপ্তাহ আগে পণ্যটির দাম প্রতি মণ তিন হাজার টাকা থেকে কমে বর্তমানে ১,৫০০–১,৭০০ টাকায় নেমে এসেছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আল-আমিন বলেন, 'মৌসুমি পেঁয়াজের ফলন এবং বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমছে।'

বেগুন, শসা, ডিম এবং ব্রয়লার মুরগির দাম বেশি চাহিদার কারণে রমজানে সাধারণত বেড়ে যায়। এ বছরও বেগুন ও শসার দাম প্রাথমিকভাবে প্রতি কেজি ৮০–১২০ টাকায পর্যন্ত উঠেছিল। এগুলো এখন যথাক্রমে ৪০–৭০ টাকা এবং ৫০–৬০ টাকায় নেমে এসেছে।

অনেক বেশি বেড়ে যাওয়া লেবুর দামও কিছুটা কমেছে।

যদিও কিছু পণ্য সরকার নির্ধারিত দামের কাছাকাছি নেমেছে, অনেকগুলোর দাম এখনো চড়া। যেমন বেগুনের দাম এখনও প্রতি কেজি নির্ধারিত ৪৯.৭৫ টাকা থেকে বেশি।

ডিমের দাম অবশ্য সরকার কর্তৃক নির্ধারিত ১০.৪৯ টাকার নিচে নেমে গেছে। বর্তমানে এক ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ডিম সহজে সংরক্ষণ করা যায় না এবং রমজানে চাহিদা কম থাকাকে ব্যবসায়ীরা কারণ হিসেবে উল্লেখ করছেন।

বাজারে ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে, প্রতি কেজি ২২০–২৩০ টাকা থেকে ২১০–২১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকার এ মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ ১৭৫ টাকা।

বাজার মনিটরিং, ২৯টি পণ্যের সরকারি মূল্য নিয়ন্ত্রণ এবং রমজানের প্রারম্ভিক উচ্চ চাহিদা হ্রাসকে দাম কমার কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

তবে কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্য তালিকা যথেষ্ট যাচাই-বাছাই ও বিবেচনা ছাড়া তৈরি করা হয়েছে দাবি করে সরকারের মূল্য নির্ধারণে অসন্তোষ প্রকাশ করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

মূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রজ্ঞাপনটি স্থগিত না হলে ব্যবসা বন্ধের হুমকি দেন তিনি।

Related Topics

টপ নিউজ

রমজানের পণ্য / বাজারদর / নিত্যপ্রয়োজনীয় পণ্য / সরকার নির্ধারিত দাম / রমজান মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net