Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার-রেট নির্দিষ্ট করে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2024, 12:10 pm
Last modified: 12 February, 2024, 12:14 pm

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার-রেট নির্দিষ্ট করে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

বাংলাদেশ ব্যাংককে এই সমস্যা সমাধানের জন্য একটি নির্দেশনা জারি করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা।
টিবিএস রিপোর্ট
12 February, 2024, 12:10 pm
Last modified: 12 February, 2024, 12:14 pm
প্রতীকী ছবি: রয়টার্স

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সময় অফিসিয়াল এক্সচেঞ্জ রেট থেকে ডলারের বেশি দামের সম্মুখীন হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে এই সমস্যা সমাধানের জন্য একটি নির্দেশনা জারি করার আহ্বান জানিয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন "আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না।"

তিনি আরো জানিয়েছেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ঘোষিত রেটে ডলার পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, "এলসি খোলার সময় দেখা যাচ্ছে ডলারের দাম অনেক বেশি। তাই এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা দেওয়া উচিত।"

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, গভর্নর জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান অ্যাকাউন্ট যেটা আগে নেগেটিভ ছিল সেটা এখন পজিটিভ হয়েছে।

তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ভালো করতে চান গভর্নর। সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।"

বিসিআই সভাপতি বলেন, গভর্নরের ধারণা এই বছরের মধ্যে ডলার সংকট কেটে যাবে।

তিনি জানিয়েছেন, "বাংলাদেশ ব্যাংক এলসি খোলার কাজটাকে মনিটার করার জন্য পদক্ষেপ নিয়েছিল। এর ফলে এখন আর আগের মতো ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হচ্ছে না। এবং বর্তমানে কারেন্ট অ্যাকাউন্ট পজেটিভ দেখাচ্ছে।"

আনোয়ার-উল আলম চৌধুরী আরো বলেন, "এটার কারণে গভর্নর আশাবাদী যে সহসাই ডলার সংকট দুর হবে। আর বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে তার উপর আমরা (বিসিআই) বিশ্বাস রাখতে চাই। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমাদেরও বিশ্বাস।"

আনোয়ার-উল আলম উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যাংক ঋণের সুদের হার দিন দিন বাড়ছে এবং এতে শিল্পের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, "আমরা ইন্ডাস্ট্রির ভেতরে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং এর কারণে নানারকম প্রশ্ন জাগছে। এ বিষয়ে আমাদেরকে গভর্নর জানিয়েছেন, এখন তারা মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনতে চাচ্ছেন। তাই ঋণের সুদ হার বাড়ানো হচ্ছে। এখন এর বাইরে আর কিছু করার নেই।"

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ার-উল আলম উল্লেখ করেছেন, ব্যাংকগুলি অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বলে করে নিরাপদ বিনিয়োগের জন্য ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছে।

তিনি বলেন, "যদি বন্ড প্রচার করা হয় তাহলে ব্যাংকগুলো সেগুলোতে বিনিয়োগ করবে যেহেতু এটি নিরাপদ বিনিয়োগ।" 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ডলার সংকট / এলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net