Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গাবতলীর একমাত্র খেলার মাঠটিও কি দখল হয়ে যাবে?

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
11 February, 2024, 10:20 am
Last modified: 11 February, 2024, 12:11 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

গাবতলীর একমাত্র খেলার মাঠটিও কি দখল হয়ে যাবে?

কয়েক দশক আগে স্থানীয় এক জমিদার একটি স্কুলকে জমিটি ওয়াকফ করেছিলেন। এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য এটিই একমাত্র উন্মুক্ত জায়গা। তবে খেলাধুলার জন্য এখন এই মাঠটিও অবশিষ্ট থাকবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ প্রকৃত মালিকের পরিবার বাণিজ্যিক স্থাপনা গড়ার জন্য এখন জমিটির দখল ফেরত চাইছে।
মো. জাহিদুল ইসলাম
11 February, 2024, 10:20 am
Last modified: 11 February, 2024, 12:11 pm
গাবতলী খেলার মাঠের জায়গায় গড়ে ওঠা গ্যারেজে ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। ছবি: টিবিএস

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গাবতলী মাঠে আনাস, শিহাবসহ ১০-১২ জন শিশু ফুটবল খেলছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই মাঠটি এই এলাকার একমাত্র খেলার মাঠ। এটি মিরপুর মাজার রোড এলাকায় অবস্থিত।

কয়েক দশক আগে স্থানীয় এক জমিদার একটি স্কুলকে জমিটি ওয়াকফ করেছিলেন। এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য এটিই একমাত্র উন্মুক্ত জায়গা। তবে খেলাধুলার জন্য এখন এই মাঠটিও অবশিষ্ট থাকবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ প্রকৃত মালিকের পরিবার বাণিজ্যিক স্থাপনা গড়ার জন্য এখন জমিটির দখল ফেরত চাইছে।

আনাস মাহমুদ এই মাঠে নিয়মিত খেলাধুলা করেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চার-পাঁচ বছর আগেও মাঠটি আরও অনেক বড় ছিল। বলতে গেলে এখনকার চেয়ে দ্বিগুণের বেশি আয়তন ছিল মাঠটির। ধীরে ধীরে মাঠের তিন পাশ ঘিরে গাড়ির গ্যারেজসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। এতে খেলাধুলার জন্য মাঠের জায়গা সংকুচিত হয়ে এসেছে।'

স্থানীয় যুবক টুটুল হোসেন জানান, কভিড-১৯ মহামারির সময়ে মাঠের অর্ধেক জায়গায় এসব দোকানপাট ও গ্যারেজ গড়ে ওঠে।

তিনি টিবিএসকে বলেন, 'আমরা চাই সিটি করপোরেশন এই মাঠের উন্নয়ন করুক এবং এটিকে দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করুক।'

সম্প্রতি ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) গেজেটে মাঠটি একটি উন্মুক্ত জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজুক) তথ্যমতে, ব্যক্তিগত সম্পত্তি হলেও ড্যাপে উল্লিখিত খোলা জায়গায় কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না।

সরেজমিনে বুধবার দেখা যায়, মাঠের পূর্ব পাশ দখল করে গড়ে উঠেছে গাড়ির গ্যারেজ, তিন-চারটি একতলা ভবন। উত্তর পাশে মাঠের প্রায় অর্ধেকটা দখলে নিয়ে রাখা হয়েছে পিকআপ, পরিত্যক্ত যানবাহন ও গাড়ির গ্যারেজ। তেলের ড্রাম, গ্যারেজ থেকে নির্গত পোড়া মবিল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মাঠের চারিদিকে। মাঠের পশ্চিম পাশে মেইন রাস্তার পাশ দিয়ে গড়ে উঠেছে ২০ টির মতো পাকা দোকান। পুরো মাঠেই নেই কোনো সীমানা প্রাচীর। চারিদিকে ময়লা-আবর্জনা।

স্থানীয়রা জানান, ১৯৩১ সালে মুন্সি লাল মিয়া নামে স্থানীয় এক জমিদার মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের জন্য জমিটি দান করেছিলেন। তখন থেকেই স্কুল শিক্ষার্থীরাসহ স্থানীয়রা মাঠটি খেলাধুলার জন্য  ব্যবহার করে আসছে।

তারা আরও জানান, এই মাঠের আয়তন ছিল এক একরেরও বেশি। এখন এর আয়তন ০.৪০ একরেরও কম।

স্থানীয়দের দাবি, করোনাকালে লকডাউনে এ মাঠে খেলাধুলা না হওয়ার সুযোগে ওয়াকফ স্টেটের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম বাবলা মাঠের অর্ধেকটা জুড়ে দখলে নিয়ে ভবন নির্মাণ ও ওয়ার্কশপ স্থাপন করেন।

মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল কর্তৃপক্ষ জানায়, মাঠের জায়গা স্কুলের নামে ওয়াকফ করে দিলেও শিক্ষার্থীসহ স্থানীয়রা মাঠটিতে খেলাধুলা করত। স্কুল থেকে মাঠের দূরত্ব একটু বেশি হওয়ায় শিক্ষার্থীরা কম যায়। কিন্তু নিয়মিতই মাঠটিতে খেলাধুলা চলে।

তাদের অভিযোগ- ওয়াকফ স্টেটের বর্তমান দায়িত্বে থাকা লোকজন মাঠটিকে দখলে নিয়ে ভবন নির্মাণ করতে চাচ্ছে।

সিদ্ধান্ত হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম টিবিএসকে বলেন, 'মাঠে খেলাধুলা হয় না এমন উল্লেখ করে মামলাও করেও দখলে নিতে চেয়েছিলেন জাহাঙ্গীর আলম বাবলা। ওয়াকফ সম্পত্তি হওয়ায় আমরাও বড় কোনো পদক্ষেপ নিতে পারছি না।'

জানতে চাইলে জাহাঙ্গীর আলম বাবলা টিবিএসকে বলেন, 'এ মাঠের জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি। এখানে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। যদি কারও কাছে কাগজ থাকে নিয়ে আসুক, আমরা ছেড়ে দেব।'

রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, 'ড্যাপে উল্লিখিত উন্মুক্ত স্থানের  শ্রেণি পরিবর্তন করে কোনো স্থাপনা করা যাবে না। সেই সম্পত্তি যদি ব্যক্তি মালিকানাধীনও হয়, এর পরেও মাঠকে মাঠই রাখতে হবে। গাবতলী মাঠ দখল করে দোকান কিংবা অন্য যে হিসেবেই ব্যবহার হোক না কেন সেটি বেআইনি। ঢাকা সিটির মাঠগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মালিকানাধীন হলেও পার্টনারশিপের মাধ্যমে এ মাঠের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশন নিতে পারে।'

ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের বলেন, 'আমরা চাই এ মাঠটির উন্নয়ন করতে। কিন্তু মালিকানা ঝামেলায় আমরা উদ্যোগ নিতে পারছি না। এমনিতেই আমার ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই।'

Related Topics

টপ নিউজ

মাঠ / দখল / স্থাপনা / দোকান / ডিএনসিসি / গাবতলী / খেলাধুলা / খেলার মাঠ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net