Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ঘুমধুমে আবারো এসে পড়লো মিয়ানমারের মর্টার শেল, আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 02:15 pm
Last modified: 06 February, 2024, 02:25 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

ঘুমধুমে আবারো এসে পড়লো মিয়ানমারের মর্টার শেল, আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা

আজ (৬ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায় সকাল ৯টার দিকে একটি বাড়ির উঠানে পড়ে মর্টার শেলটি।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 02:15 pm
Last modified: 06 February, 2024, 02:25 pm
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পরেছে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে। ছবি: টিবিএস

আবারও মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়েছে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে। আজ (৬ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায় সকাল ৯টার দিকে একটি বাড়ির উঠানে পড়ে মর্টার শেলটি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন নাইখংছড়ির দায়িত্বে থাকা লামা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস।

এর আগে গতকাল (৫ ফেব্রুয়ারি) বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে আঘাত হানে ও বিস্ফোরণে দুইজন নিহত হয়।

ইউএনও শান্তনু কুমার দাস বলেন, ক্রমাগত গুলিবর্ষণের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেককেই সীমান্তের কাছে তাদের বাসস্থান থেকে চলে যাচ্ছেন। আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেককেই সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে।

মায়ানমার সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাওয়ার সীমান্তের কাছে অবস্থানকারী অনেক বাংলাদেশি দূরে আত্মীয়দের বাড়িতে পালিয়ে যাচ্ছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে সীমান্ত শিবির দখলকে কেন্দ্র করে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী দলগুলোর সংঘর্ষ চলছে। প্রায়ই গুলি, মর্টার শেল ও রকেট বিস্ফোরিত হচ্ছে।

গত তিন দিনের সংঘাতের সীমান্ত-লাগোয়া বিভিন্ন এলাকায় গুলি বা মর্টার শেষ পড়লেও সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মর্টার শেলের আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন।

পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারের বিভিন্ন অঞ্চল ও রাজ্য, সাগাইং, মগওয়ে এবং মান্দালয় অঞ্চলের পাশাপাশি কাচিন ও কারেন রাজ্যে সামরিক লক্ষ্যবস্তুতে তাদের হামলা জোরদার করার কারণে এই হতাহতের ঘটনা ঘটছে।

এরমধ্যে সর্বশেষ পাওয়া তথ্যমতে, মিয়ানমার থেকে পালিয়ে এসে ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন যাদের মধ্যে আছে দেশটির বিজিপি সদস্য, সেনা সদস্য ও আহত নাগরিক।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ঘুমধুম ইউনিয়ন / মর্টার শেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net