Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2024, 08:00 pm
Last modified: 04 February, 2024, 08:08 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

একই দিন বিকেল ৪টায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শাখা ছাত্রলীগ। এছাড়া সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
04 February, 2024, 08:00 pm
Last modified: 04 February, 2024, 08:08 pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে এক বহিরাগত দম্পতির স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি বলেন, 'জনগণের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে। বিশ্ববিদ্যালয়ে এসে আজ মানুষ ধর্ষণের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি লজ্জাবোধ করছি।'

এরকম নিপীড়ন যারা করে তারা একটা নির্দিষ্ট দলের মন্তব্য করে এ শিক্ষক বলেন, 'পূর্বে তাদের নামে একাধিক অভিযোগ এলেও প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেয়নি।'

'তবে আপনারা জানেন, অতীতে কোনো নিপীড়ক ছাড় পায়নি। এ ঘটনায় জড়িতরাও ছাড়া পাবে না। আমরা শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে আছি,' তিনি আরও বলেন।

একই বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী বলেন, 'ধর্ষকের কোনো পরিচয় নেই। তার একটাই পরিচয় সে ধর্ষক। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের মদত দিয়ে কোনো প্রশাসন টিকে থাকতে পারবে না, আমরা থাকতে দেব না।'

তিনি জানান, তারা উপাচার্যের কাছে তিনদফা দাবি জানিয়েছেন। সেগুলো হলো: ধর্ষণকারীর বিচার করতে হবে, একঘণ্টার মধ্যে ফৌজদারি মামলা করতে হবে ও মামলার সকল খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে, এবং তিনদিনের মধ্যে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে ও অবৈধ ছাত্রদের বের করতে হবে।

'আমার লজ্জা হয় আমি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার লজ্জা হয় এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে,' বলেন এ অধ্যাপক।

তিনি আরও বলেন, 'আজ ভিসি যে চেয়ারে বসে আছে, সেই চেয়ার এ দেশের জনগণের টাকায় কেনা। দয়া করে আর কোনো ছিনিমিনি খেলবেন না, আঁতাত করবেন না। আমরা দলমত নির্বিশেষে আজ একত্রিত হয়েছি। আমাদের দাবি স্পষ্ট: আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। আইনের কাছে সোপর্দ করতে হবে।'

একই দিন বিকেল ৪টায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শাখা ছাত্রলীগ। এছাড়া সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে কৌশলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা ও একজন বহিরাগত যুবকের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুনুর রশীদ মামুন। তাদের মধ্যে মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

অভিযোগ রয়েছে, অপরাধের পর মোস্তাফিজকে পালাতে সহায়তা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান, একই বিভাগের ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর।

ঘটনার দিন রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় মোস্তাফিজ ও মামুনুর রশীদকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাকি চারজনের বিরুদ্ধে মারধর ও আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার মধ্যরাতে মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান, সাগর সিদ্দিক ও সাব্বির হাসান সাগরকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আব্দুল্লা হিল কাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ধর্ষণ / জাবি / প্রতিবাদ মিছিল / বিক্ষোভ / বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net