Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
01 February, 2024, 08:05 pm
Last modified: 01 February, 2024, 08:10 pm

Related News

  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ
  • শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • শেখ হাসিনা-কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে; প্রসিকিউটর তামিম
  • শেখ হাসিনার বিচার প্রক্রিয়া মৌলিক আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ: হিউম্যান রাইটস ওয়াচ
  • আইসিটির সম্পদ জব্দের নির্দেশ: শেখ হাসিনা ও কামালের সম্পত্তির পরিমাণ কত?

কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে- তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।’
ইউএনবি
01 February, 2024, 08:05 pm
Last modified: 01 February, 2024, 08:10 pm
ফাইল ছবি: ইউএনবি

কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমন করার জন্য দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে- তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।'

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলকে দমন করার জন্য কি 'আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০২৪' স্থায়ী করা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমন করার জন্য দ্রুত বিচার আইনটি স্থায়ী করা হয়নি।

তিনি বলেন, এই আইনের মাধ্যমে জ্বালাও পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। তাই অপরাধের বিচার দ্রুত করার জন্য আইনটি স্থায়ী করা হয়েছে। দ্রুত বিচার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় এটি অনেক কার্যকর হয়েছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।

বিএনপি কালো পতাকা মিছিল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করাটা বিএনপির ঠিক হয়নি। এজন্য পুলিশ বাধা দিয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা নেই। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এরকম কর্মসূচি করতে দেওয়া হবে না।

বিএনপির নেতা মঈনকে আটকের বিষয়ে মন্ত্রী বলেন, মঈন খানকে আটকের ঘটনায় ধাক্কাধাক্কি হলে সেটা ইচ্ছাকৃতভাবে ঘটেনি। মঈন খানকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ধাক্কাধাক্কি হয়।

Related Topics

টপ নিউজ

স্বারষ্ট্রমন্ত্রী / দ্রুত বিচার আইন / আসাদুজ্জামান খান কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ
  • শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • শেখ হাসিনা-কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে; প্রসিকিউটর তামিম
  • শেখ হাসিনার বিচার প্রক্রিয়া মৌলিক আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ: হিউম্যান রাইটস ওয়াচ
  • আইসিটির সম্পদ জব্দের নির্দেশ: শেখ হাসিনা ও কামালের সম্পত্তির পরিমাণ কত?

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net