Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ফেরি ডুবতে শুরু করলে ইঞ্জিন মাস্টার চিৎকার করতে থাকেন, ‘পদ্মায় ঝাঁপ দাও’

বাংলাদেশ

নোমান মাহমুদ
17 January, 2024, 04:20 pm
Last modified: 17 January, 2024, 04:26 pm

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, উদ্ধার করা হবে ট্রাংকুয়ালাইজার দিয়ে

ফেরি ডুবতে শুরু করলে ইঞ্জিন মাস্টার চিৎকার করতে থাকেন, ‘পদ্মায় ঝাঁপ দাও’

সকাল ৮টা ১০ মিনিটের দিকে একজন চিৎকার করে বলতে শুরু করেন, ফেরি ডুবে যাচ্ছে। একপর্যায়ে ফেরিটি এক দিকে হেলে পড়লে একটি ট্রাক নদীতে পড়ে যায়।
নোমান মাহমুদ
17 January, 2024, 04:20 pm
Last modified: 17 January, 2024, 04:26 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে যাত্রা করে ফেরি রজনীগন্ধা। ফেরিটি ঘাট ছাড়ার ঠিক ১৫ মিনিট আগে তুলা বোঝাই ট্রাক নিয়ে ফেরিতে ওঠেন চালক মো. আশিক। তার ট্রাকে ৬০ লাখ টাকার তুলা ছিল বলে জানান তিনি।

আশিক বলছিলেন, নদীতে সে সময় ঘন কুয়াশা। সঙ্গে কনকনে ঠাণ্ডা। ফেরিটিতে ছোট বড় মিলে ৯টি ট্রাক ছিল। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়ে। অবস্থা এমন দাঁড়ায় যে সামান্য দূরের জিনিও দেখা যাচ্ছিল না।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে দূরের কিছু দেখা না যাওয়ায় ফেরিটি ধীর গতিতে পাটুয়ারির দিকে এগিয়ে যাচ্ছিল। একপর্যায়ে কুয়াশার কারণে কিছুই দেখা না যাওয়ায় ঘাট থেকে মাত্র কয়েক মিটার দূরে ফেরিটি থেমে যায়।

ঠিক সেই সময় ফেরি মাস্টার এসে জানান, কুয়াশার কারণে এখন আর আগানো সম্ভব নয়। তিনি ফেরিতে থাকা সবাইকে ঘুমিয়ে যেতে বলেন। তবে ফেরিতে বেশিরভাগ চালকই জেগে ছিলেন।

ট্রাকচালক মো. আশিক। ছবি: টিবিএস

সকাল ৮টা ১০ মিনিটের দিকে একজন চিৎকার করে বলতে শুরু করেন, ফেরি ডুবে যাচ্ছে। একপর্যায়ে ফেরিটি এক দিকে হেলে পড়লে একটি ট্রাক নদীতে পড়ে যায়।

ফেরির মাস্টার তখন চিৎকার করে বলতে শুরু করেন, 'পদ্মায় ঝাঁপ দাও।'

আশিক জানান, গাড়ির চালকরা তখন ফেরির উপরের অংশে উঠতে শুরু করে।

আশিক বলেন, কোনো বাল্কহেডের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটেনি। ফেরি যখন কাত হয়ে যায় তখন আমি ফেরির উপরে দিকে উঠে যাই। প্রথমে ফেরির নিচু অংশটা ডুবে যায়, একে একে গাড়িগুলো পড়ে যেতে থাকে। কিছু সময়ের মধ্যে ফেরির মাথার অংশ যখন ডুবে যায় তখন আমি লাফ দেই। প্রায় আধাঘণ্টা একটি ট্রলারে থাকা লোকজন আমাকে উদ্ধার করে।

এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ছয়জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে এবং বাকি চারজন সাঁতরে তীরে পৌঁছেছে। 

ইঞ্জিন মাস্টারসহ আরো অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

ছবি: টিবিএস

Related Topics

টপ নিউজ

ফেরি / উদ্ধার / পাটুরিয়া ঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, উদ্ধার করা হবে ট্রাংকুয়ালাইজার দিয়ে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net