Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পর্যটনের নতুন দ্বার : ইনানী-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2023, 08:30 pm
Last modified: 30 December, 2023, 08:35 pm

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পর্যটনের নতুন দ্বার : ইনানী-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

৭৫০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি – রোববার সকাল ৯টায় প্রথমবারের মতো – ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হবে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি সেন্টমার্টিন গিয়ে পৌঁছবে। দ্বীপ থেকে বিকেল ৩টায় ফিরতি যাত্রা শুরু করবে, এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে পৌঁছবে।
টিবিএস রিপোর্ট
30 December, 2023, 08:30 pm
Last modified: 30 December, 2023, 08:35 pm
ছবি: টিবিএস

আগামীকাল রোববার ( ৩১ ডিসেম্বর) থেকে প্রথমবারের মতো ইনানী সৈকত থেকে সেন্টমার্টিন পর্যন্ত– সাগরপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। এর মধ্য দিয়ে কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন এক দ্বার উন্মোচন হতে যাচ্ছে। 

'এমভি কর্ণফুলি এক্সপ্রেস' নামের জাহাজের ক্যাপ্টেন হোসেইন ইসলাম বাহাদুর জানান, ইনানী বিচের বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করবে।

তিনি বলেন, "প্রতি বছরই টেকনাফ-সেন্টমার্টিন; চট্টগ্রাম-সেন্টমার্টিন ও কক্সবাজার শহর-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করে আসছে। এরমধ্যে 'এমভি কর্ণফুলি এক্সপ্রেস' কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করলেও– এবছর ওই রুটে জাহাজ পরিচালনা করা যায়নি। ইতিমধ্যে সকল প্রকার অনুমতি গ্রহণ করে – এই জাহাজ ইনানীর জেটি থেকে সাগরপথে সেন্টমার্টিনে চলাচলের জন্য প্রস্তুত। যার মধ্যে দিয়ে পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচন হচ্ছে।"

৭৫০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি – রোববার সকাল ৯টায় প্রথমবারের মতো – ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হবে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি সেন্টমার্টিন গিয়ে পৌঁছবে। দ্বীপ থেকে বিকেল ৩টায় ফিরতি যাত্রা শুরু করবে, এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে পৌঁছবে।

তিনি বলেন, রবিবার সকাল ৯টায় জাহাজটি প্রথমবারের মতো ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। প্রথম দিন জাহাজটি পর্যটক যাত্রী থাকবে না। জাহাজ সংশ্লিষ্ট, প্রশাসনিক লোকজন যারা জাহাজটি প্রথম যাত্রা নিরাপদ কিনা দেখেন এমন সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং পর্যটন সংশ্লিষ্টরা থাকবেন। এটি দুপুর সাড়ে ১২ নাগাদ সেন্টমার্টিনে গিয়ে পৌঁছবেন। দ্বীপ থেকে এটি বিকাল ৩ টায় ফিরবে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় ইনানী জেটিতে পৌঁছবে।

'এমভি কর্ণফুলি এক্সপ্রেস'- এর টিকেটের দাম হবে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা। 

তবে প্রথম দিন জাহাজটিতে কোনো পর্যটক যাত্রী থাকবে না। বরং জাহাজের ক্রু, প্রশাসনিক ব্যক্তি ও সাংবাদিকরা থাকবেন বলে জানান হোসেইন ইসলাম বাহাদুর। 

কক্সবাজার পর্যটন শিল্প সমিতির সভাপতি বেলাল আবেদিন ভুট্টো আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই রুট এ অঞ্চলের পর্যটনে ভিন্নমাত্রা যোগ করবে। তিনি বলেন, "পর্যটকরা যাত্রীরা মেরিন ড্রাইভ ও ইনানী বিচের অসাধারণ সৌন্দর্য উপভোগ করবেন। এখন তাঁরা ঝামেলা মুক্তভাবে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাওয়া-আসা করতে পারবে। এর মাধ্যমে পর্যটক সংখ্যা আরও বাড়বে। 

২০২২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক নৌ মহড়ার জন্য ইনানী সৈকতে নৌ বাহিনী এই জেটি নিমার্ণ করে। তখন থেকে নৌ বাহিনীর অধীনে এই জেটি পরিচালিত হয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

ইনানী সমুদ্রসৈকত / সেন্টমার্টিন / জাহাজ চলাচল / পর্যটন / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net