Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ধানমন্ডিতে পারলারে সিসিটিভি: গ্রেপ্তার ৩ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2023, 06:00 pm
Last modified: 28 December, 2023, 07:04 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

ধানমন্ডিতে পারলারে সিসিটিভি: গ্রেপ্তার ৩ জন কারাগারে

পুলিশ বিউটি পারলারের চেঞ্জিং রুম ও অন্যান্য স্থানে স্থাপিত আটটি সিসিটিভি ক্যামেরা এবং আটটি ডিভিআর বক্স খুঁজে পায়।
টিবিএস রিপোর্ট
28 December, 2023, 06:00 pm
Last modified: 28 December, 2023, 07:04 pm
উইমেন্স ওয়ার্ল্ড পারলারের লোগো। ছবি: ফেসবুক

রাজধানীর ধানমন্ডির একটি পারলারের চেঞ্জিং রুমসহ বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবু তালেব।

গ্রেপ্তারকৃতরা হলেন তসলিম আরিফ ইলিয়াস, এমদাদুল হাসান ও জুয়েল খন্দকারকে। বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয় বলে আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার উপ-পরিদর্শক মাহফুজুল হাসান জানিয়েছেন।

'তারা সবাই উইমেন্স ওয়ার্ল্ড নামক একটি বিউটি পারলারের কর্মী,' তিনি বলেন। এর আগে বুধবার পারলারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় পারলার মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাজ আলমসহ পাঁচজনকে আসামি করা হয়। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মাহফুজুল।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টেলিফোনে পারলারটির সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেও সফল হয়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পারলারটিতে অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় পুলিশ বিউটি পারলারের চেঞ্জিং রুম ও অন্যান্য স্থানে স্থাপিত আটটি সিসিটিভি ক্যামেরা এবং আটটি ডিভিআর বক্স খুঁজে পায়।

ওসি বলেন, গ্রেফতারকৃত কর্মীরা দাবি করেছেন সিসিটিভি ক্যামেরাগুলো মালিকদের নির্দেশে স্থাপন করা হয়েছিল।

ওসি পারভেজ আরও বলেন, ওই নারী কোনো মামলা করতে চাননি, তাই থানা থেকে মামলা করা হয়েছে।

সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজগুলো কোনো অপরাধমূলক বা বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

২০১১ সালে হাইকোর্ট দেশের সমস্ত বিউটি পারলারের সার্ভিস রুম থেকে সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেন।

Related Topics

ধানমন্ডি / পারলার / সিসিটিভি ক্যামেরা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net