Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিএনপির বহিস্কৃত নেতা একরামুজ্জামানের পাশে আ. লীগের মনোনয়ন বঞ্চিতরা

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
10 December, 2023, 02:20 pm
Last modified: 10 December, 2023, 02:23 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

বিএনপির বহিস্কৃত নেতা একরামুজ্জামানের পাশে আ. লীগের মনোনয়ন বঞ্চিতরা

একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২৮ নভেম্বর তাকে চেয়ারপারসনের উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
10 December, 2023, 02:20 pm
Last modified: 10 December, 2023, 02:23 pm
নাসিরনগর উপজেলা সদরে একরামুজ্জামানকে বরণ করে নেন সর্বস্তরের মানুষজন। ছবি- টিবিএস

বিএনপির বহিস্কৃত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের একাংশ। এদের মধ্যে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দুইজন। তারা হলেন- নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। মূলত একরামুজ্জামানকেই তার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন রাজনীতি সংশ্লিষ্ট ও ভোটাররা।

গতকাল শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে নাসিরনগর উপজেলা সদরে গেলে রাস্তায় একরামুজ্জামানকে বরণ করে নেন রুমা আক্তারের স্বামী, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির আহমেদসহ সর্বস্তরের মানুষজন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রুমা আক্তার ও মনিরুজ্জামান। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদে লড়তে মনোনয়নপত্রও জমা দেন তারা। তবে তাদের সমর্থনকারী এক শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় রিটার্নিং কর্মকর্তা দুজনের মনোনয়নপত্র বাতিল করে দেন। তবে ইতোমধ্যে একরামুজ্জামানকে সমর্থন দিয়েছেন রুমা আক্তার ও মনিরুজ্জামান সরকার।

এছাড়া একরামুজ্জামনের পাশে দাঁড়িয়েছেন নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুকুজ্জামান ফারুকসহ আওয়ামী লীগের একাংশের নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২৮ নভেম্বর তাকে চেয়ারপারসনের উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।

একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। গত নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার সাংবাদিকদের বলেন, 'আমি ও আমার স্বামী স্বতন্ত্রপ্রার্থী একরামুজ্জামানকে সমর্থন দিচ্ছি। কারণ সাধারণ মানুষ তাকে ভালোবাসেন।'

দলীয় প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'আমরা তাকে (বর্তমান সংসদ সদস্য) পছন্দ করি না। পাঁচ বছরের নাসিরনগরের কোনো উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একরামুজ্জামানকে সমর্থন দিয়েছি।'

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, 'আমার পক্ষের ভোটার ও কর্মী-সমর্থকরা এলাকার উন্নয়নের স্বার্থে একরামুজ্জামানকে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি ভালো ও জনপ্রিয় মানুষ। তিনি সংসদ সদস্য হলে এলাকার উন্নয়ন হবে।'

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তারা যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন- সেটি আপনরা লিখেন। আমরা দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক যা ব্যবস্থা আছে- সেটি আমরা নেব।'

আওয়ামী লীগ নেতাদের সমর্থনের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দল-মত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবেসে বরণ করে নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন- এটি ভোটের মাঠে আমার জন্য প্লাস পয়েন্ট।'

 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / বিএনপি / মনোনয়ন বঞ্চিত / আওয়ামী লীগ / নাসিরনগর / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net