Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
১৪ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে যোগ্যদের আসন ছাড় দেবে আওয়ামী লীগ: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2023, 03:00 pm
Last modified: 04 December, 2023, 03:04 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

১৪ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে যোগ্যদের আসন ছাড় দেবে আওয়ামী লীগ: কাদের

এছাড়াও আওয়ামী লীগের মনোনীত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না বলে উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
04 December, 2023, 03:00 pm
Last modified: 04 December, 2023, 03:04 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে যারা যোগ্য, তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, "১৪ দলের পক্ষ থেকে কিছু আসন দাবি করতে পারে। যারা বিজয়ী হতে পারে তাদের মনোনয়ন দিতে আপত্তি নেই আওয়ামী লীগের।"

এছাড়াও আওয়ামী লীগের মনোনীত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপিকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে সবাই এখন ভোট উৎসবে মেতে উঠেছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "একটা বিষয় পরিষ্কার যে, বিএনপি সিদ্ধান্ত নিয়েই নির্বাচন বয়কট করেছে। এখন আমরা কী করতে পারি? তাদের নির্বাচনে আসতে আমরা যদি বাধা দিতাম, তাহলে একটা কথা ছিল। কিন্তু তারা তো স্বেচ্ছায় নির্বাচনে আসছে না।"

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "বিএনপির অবরোধ-হরতালকে প্রত্যাখ্যান করে সবাই নির্বাচনের উৎসবে মেতেছে। মনোনয়নপত্র জমাদান শেষে যাচাই-বাছাই চলছে। সর্বত্র এখন উৎসবমুখর পরিবেশ। বাধা দিয়ে, নাশকতা করে জনগণকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না। এ ধরনের বাধা যদি বেশি হয়, তাহলে জনগণেই প্রতিহত করবে।"

কাদের বলেন, "নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে- এটাই আমাদের প্রতিজ্ঞা। নির্বাচন ঘিরে জাগরণ সৃষ্টি হয়েছে, ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।" 

বিএনপির নাশকতার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে কাদের বলেন, "অনির্বাচিত সরকার এসে সরকার গঠন করবে এটা স্বাভাবিক বিষয় নয়। যারা এসব ভাবছে তাদের আশা কোনোদিন পূরণ হবে না। আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনেও হারবে, এটাই বাংলাদেশের রাজনীতিতে অবধারিত। যারা ভোটাধিকারের বাধা দেবে ভোটাররাই তাদের বাধা দেবে। দেশের মানুষ এখন আর সহ্য করবে না। বিএনপি বাধা দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে না।"

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে কোনো সংঘাতের আশঙ্কা করছেন না বলেও জানান তিনি।

কাদের বলেন, "বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় কোনো ক্ষতি হবে না আওয়ামী লীগের। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আরও ২৯টি দল আছে। সরকারের বাইরেও অনেক দল নির্বাচনে অংশ নিয়েছে। শক্তিশালী বিরোধী দল নির্ভর করে শক্তিশালী গণতন্ত্রের ওপর।"
 
Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ১৪ দলীয় জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net