Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দুর্নীতি মামলায় মির্জা আব্বাসের সর্বোচ্চ শাস্তি চেয়েছে দুদক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
22 November, 2023, 07:35 pm
Last modified: 22 November, 2023, 07:36 pm

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • ২৪ বছর আগের দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ২২ জুন
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

দুর্নীতি মামলায় মির্জা আব্বাসের সর্বোচ্চ শাস্তি চেয়েছে দুদক 

শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম আগামী ৩০ নভেম্বর এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। তবে, বিবাদীপক্ষ চাইলে আগামী ২৬ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন বলেও জানান।
টিবিএস রিপোর্ট 
22 November, 2023, 07:35 pm
Last modified: 22 November, 2023, 07:36 pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের আগস্টে করা একটি দুর্নীতির মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার যুক্তিতর্ক শেষ করে আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি চায়।

আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতকে বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে আনীত অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন, এজন্য দুদকের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন তিনি।

এরপর মির্জা আব্বাসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আমিনুল ইসলাম। তিনি মামলার শুনানি সমাপ্ত না করতে আদালতকে অনুরোধ করেন। 

শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম আগামী ৩০ নভেম্বর এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। তবে, বিবাদীপক্ষ চাইলে আগামী ২৬ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন বলেও জানান।

এর আগে, আদালত মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৭ কোটি ৫৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং  ৫৭ লাখ ২৬ হাজার টাকার সম্পদের বিবরণী গোপন করার অভিযোগে রমনা থানায় এ মামলা করে দুদক।

মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

যদিও পরবর্তীতে আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করেন।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন / মির্জা আব্বাস / দুর্নীতির মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • ২৪ বছর আগের দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ২২ জুন
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net