Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পিটার হাসের বর্তমান অবস্থানের বিষয়ে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2023, 06:45 pm
Last modified: 16 November, 2023, 06:51 pm

Related News

  • শফিকুর রহমানের প্রশ্নের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ঘটনায় বাংলাদেশের শোক ও নিন্দা

পিটার হাসের বর্তমান অবস্থানের বিষয়ে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়

‘কূটনৈতিক নিয়ম হচ্ছে যেকোনো রাষ্ট্রদূত দেশ ত্যাগ করলে তা জানাতে হবে। তবে একজন রাষ্ট্রদূত কতদিনের জন্য কোথায় গিয়েছেন সে সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য প্রকাশ করবে না; কারণ এ তথ্য রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।’
টিবিএস রিপোর্ট
16 November, 2023, 06:45 pm
Last modified: 16 November, 2023, 06:51 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি রাষ্ট্রদূতের অবস্থান সম্পর্কে অবগত আছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, মন্ত্রণালয় অবশ্য কোনো রাষ্ট্রদূতের অবস্থান প্রকাশ করে না।

তিনি বলেন, 'রাষ্ট্রদূতেরা যখন স্টেশন ত্যাগ করেন, তখন তারা প্রটোকল অনুসরণ করেন এবং কূটনৈতিক চিঠির মাধ্যমে দেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন। তাদের অনুপস্থিতিতে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়।'

'কূটনৈতিক নিয়ম হচ্ছে যেকোনো রাষ্ট্রদূত দেশ ত্যাগ করলে তা জানাতে হবে। তবে একজন রাষ্ট্রদূত কতদিনের জন্য কোথায় গিয়েছেন সে সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য প্রকাশ করবে না; কারণ এ তথ্য রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।'

গুজবের জবাবে তিনি আরও বলেন, 'কেন মিস-ইনফরমেশন ছড়াবে — আপনারা সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলতে পারেন।'

মার্কিন দূতাবাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তাদেরকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেন কক্সবাজারের এক আওয়ামী লীগ নেতা।

গত ৬ নভেম্বর কালামারছড়া উপজেলায় কর্মী সমাবেশে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমের দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমকে ভিডিওতে বলতে দেখা যায়, তিনি পিটার হাসকে জবাই করবেন।

তবে ফরিদুল আলম এ বক্তব্য অস্বীকার করে বলেন, 'এটা আমাদের দলের অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত অনুষ্ঠানকে সফল করার কথা বলেছিলাম। ভিডিওটি কে রেকর্ড করেছে তা আমি জানি না। আমি এ ধরনের কোনো বক্তব্য দিইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।'

১৫ নভেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাস একটি বিবৃতি জারি করে বলেছিল, রাষ্ট্রদূত পিটার হাসসহ তার কর্মীদের প্রতি সহিংসতার সাম্প্রতিক হুমকিগুলো অগ্রহণযোগ্য এবং গভীরভাবে উদ্বেগজনক।

গত ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী পিটার হাসকে মারধরের হুমকি দেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ফেসবুকে তার বক্তব্য লাইভ সম্প্রচার করেছিলেন।

ঘটনার পর ৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, এটি আশা করে যেকোনো দেশের সরকার তাদের [যুক্তরাষ্ট্রের] কর্মীদের সুরক্ষা বজায় রাখতে সমস্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

পরে ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

পিটার হাস / মার্কিন রাষ্ট্রদূত / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • শফিকুর রহমানের প্রশ্নের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ঘটনায় বাংলাদেশের শোক ও নিন্দা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net