Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চট্টগ্রামে দুই বাস ভাঙচুর, আরও একটিতে আগুন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2023, 11:55 am
Last modified: 02 November, 2023, 12:02 pm

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন
  • সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

চট্টগ্রামে দুই বাস ভাঙচুর, আরও একটিতে আগুন 

বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে অন্তত ১১টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৫টিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
টিবিএস রিপোর্ট
02 November, 2023, 11:55 am
Last modified: 02 November, 2023, 12:02 pm
ছবি-টিবিএস

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও আরও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, "রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।"

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এর আগে মঙ্গলবার পাথরবোঝাই দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে অবরোধের শেষ দিনে চট্টগ্রাম নগরী ও স্বল্প দূরত্বের যান চলাচল বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি, হিউম্যান হলার, টেম্পু, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার সহ অন্যান্য যানবহনের চলাচলও বেড়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন টিবিএসকে বলেন, "অবরোধের শেষ দিনে নগরীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। মেনটেইনেন্সের জন্য কিছু গাড়ি ওয়ার্কশপে রয়েছে।"

প্রসঙ্গত, বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে আজ বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে অন্তত ১১টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৫টিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।  

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / বিএনপির অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বাস–অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, বিক্ষোভে দুই বাসে আগুন
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন
  • সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net