Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজশাহী মহানগর পুলিশের ১১ কর্মকর্তাকে হুট করেই একযোগে বদলি

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
01 November, 2023, 07:40 pm
Last modified: 01 November, 2023, 07:44 pm

Related News

  • বিপিসিতে বড় রদবদল: যমুনা অয়েলের এমডিসহ ৭ কর্মকর্তার দপ্তর পরিবর্তন
  • ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল
  • ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে’– বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • নির্বাচনের আগে ৬৪ জেলা পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি

রাজশাহী মহানগর পুলিশের ১১ কর্মকর্তাকে হুট করেই একযোগে বদলি

গত সোমবার এই রদবদলের আদেশ জারি করেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। আজ বুধবার (১ নভেম্বর) সকালের মধ্যে নতুন কর্মস্থলে এসব পুলিশ কর্মকর্তারা যোগদান করেছেন।
রাজশাহী প্রতিনিধি
01 November, 2023, 07:40 pm
Last modified: 01 November, 2023, 07:44 pm

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)-র ১১ কর্মকর্তাকে হুট করেই একযোগে বদলি করা হয়েছে। এতে জনমনে নানান প্রশ্নের উদ্রেক হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিয়মমাফিক রদবদল বা বদলির কথা বলা হলেও – আরএমপিতে গতি আনতেই এটি করা হয়েছে বলে অনেকে মনে করছেন।

গত সোমবার এই রদবদলের আদেশ জারি করেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। আজ বুধবার (১ নভেম্বর) সকালের মধ্যে নতুন কর্মস্থলে এসব পুলিশ কর্মকর্তারা যোগদান করেছেন।

আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী– গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমানকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ, কাটাখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে মেট্রোকোর্টের ইন্সপেক্টর, রাজপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাইনুল বাশারকে দামকুড়া থানার অফিসার ইনচার্জ, দামকুড়া থানা অফিসার ইনচার্জ মশিউর রহমানকে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর, চন্দ্রিমা থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুনুর রশিদকে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজকে আরএমপি সদর দপ্তরের ইন্সপেক্টর (ক্রাইম), আরএমপি সদর দপ্তরের ইন্সপেক্টর নুরুজ্জামানকে নগর বিশেষ শাখার ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়।

এছাড়া, আরএমপির কর্ণহার থানার ইন্সপেক্টর (তদন্ত) বদিউজ্জামানকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ, দামকুড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমানকে চন্দ্রিমা থানার ইন্সপেক্টর (তদন্ত), কাটাখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাককে এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) তাজমুল ইসলামকে কাটাখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। 

জনস্বার্থে তাঁদের বদলি বা পদায়ন করা হয়েছে বলেও ওই দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নগরীতে অপরাধের মাত্রা বেশ বেড়েছে। কিন্তু সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা অপরাধীদের শনাক্তে তেমন সাফল্য দেখাতে পারেননি। অপরাধীদের গ্রেপ্তারে গড়িমসিসহ নানা ধরনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তাদের গাফিলতির কারণে বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। বিশেষ করে, গত কয়েক মাসে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ভাবিয়ে তুলেছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। তাই আরএমপিতে গতি ফেরাতে রদবদল আনা হয়েছে।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. জামিলুর রহমান বলেন, 'পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর এই প্রথম রদবদল করা হলো। এই রদবদল নিয়মমাফিক। বিশেষ কোনো কারণে তাদের বদলি বা পদায়ন করা হয়নি। রুটিন কাজের অংশ হিসেবেই এই আদেশ জারি করা হয়েছে'- বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

রাজশাহী মহানগর পুলিশ / রদবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিপিসিতে বড় রদবদল: যমুনা অয়েলের এমডিসহ ৭ কর্মকর্তার দপ্তর পরিবর্তন
  • ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল
  • ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে’– বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • নির্বাচনের আগে ৬৪ জেলা পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net