Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
‘ওয়াকওভার’ করে আওয়ামী লীগকে আর সরকার গঠন করতে দেওয়া হবে না: ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
06 October, 2023, 10:40 pm
Last modified: 06 October, 2023, 10:48 pm

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

‘ওয়াকওভার’ করে আওয়ামী লীগকে আর সরকার গঠন করতে দেওয়া হবে না: ফখরুল

মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) একটি ফাঁকা মাঠে সরকার গঠনের চেষ্টা করছে — যাকে আমরা ‘ওয়াকওভার’ বলি। সরকার এবার তার ‘অশুভ’ পরিকল্পনা বাস্তবায়নে পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর বাধার সম্মুখীন হচ্ছে।
ইউএনবি
06 October, 2023, 10:40 pm
Last modified: 06 October, 2023, 10:48 pm
শুক্রবার (৬ অক্টোবর) সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ওয়াকওভার'-এর মাধ্যমে আওয়ামী লীগকে আর সরকার গঠন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, 'তারা (সরকার) আবারও উচ্চস্বরে বলতে শুরু করেছে, আমরা সংবিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। আওয়ামী লীগ সভানেত্রী গণভবনে সংবাদ সম্মেলনেও একই কথা বলেছেন।'

সমাবেশে মির্জা ফখরুল বলেন, সরকার মিথ্যাচার করে জনগণকে প্রতারিত ও বোকা বানানোর চেষ্টা করছে।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) একটি ফাঁকা মাঠে সরকার গঠনের চেষ্টা করছে — যাকে আমরা 'ওয়াকওভার' বলি।

বিএনপির এই নেতা বলেন, সরকার এবার তার 'অশুভ' পরিকল্পনা বাস্তবায়নে পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর বাধার সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, 'তারা (পশ্চিমা দেশগুলো) বলছে ওয়াকওভার দিয়ে নির্বাচন হবে না। এবার একটি সুষ্ঠু ও অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত।'

মির্জা ফখরুল বলেন, তাদের দলের অবস্থান পরিষ্কার — শেখ হাসিনা ও তার সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ফকিরাপুল কালভার্ট রোড ক্রসিংয়ে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের একটি অংশ এই সমাবেশের আয়োজন করে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়ে তাকে শেখানোর দরকার নেই। কারণ তার দল বাংলাদেশ আওয়ামী লীগই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে এখন কেন এত প্রশ্ন উঠছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, 'একটি দেশ এত দ্রুত এগিয়ে যাওয়া কি সবার জন্য মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে এটি (এই অগ্রগতি) এখন কীভাবে ধ্বংস করা যেতে পারে তার চেষ্টা হচ্ছে।'

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির প্রায় ৪৫ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

তিনি বলেন, 'এসব মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিরোধী নেতাদের শাস্তি দিতে তারা এখন একটি বিশেষ সেল গঠন করেছে। এটা তাদের সুষ্ঠু নির্বাচনের লক্ষণ।'

তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ তাদের এক দফা দাবি আদায়ে তাদের দল অন্যান্য বিরোধী দলের সঙ্গে একযোগে আন্দোলন শুরু করেছে।

দেশকে রক্ষা ও 'দুঃশাসন, নিপীড়ন ও লুণ্ঠন' থেকে মুক্তি পেতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর অশালীন মন্তব্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, তিনি চান বিএনপি চেয়ারপারসন 'মারা যাক'।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আওয়ামী লীগ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net