Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ

ইউএনবি
27 September, 2023, 03:40 pm
Last modified: 27 September, 2023, 03:45 pm

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

টানা ৩ মাস বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর সকাল থেকে বনজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন।
ইউএনবি
27 September, 2023, 03:40 pm
Last modified: 27 September, 2023, 03:45 pm
ছবি: ইউএনবি থেকে সংগৃহীত

এবার পর্যটন মৌসুম শুরুর পর থেকে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুন্দরবন। ভরা মৌসুমে সুন্দরবনের সৌন্দর্য দেখে অভিভূত হচ্ছেন বিদেশি পর্যটকরা।

টানা ৩ মাস বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর সকাল থেকে বনজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন।

সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। আগত পর্যটকদের মধ্যে বড় একটি অংশ বিদেশি।

সুন্দরী ইকো রিসোর্টের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, "বাংলাদেশের আতিথেয়তা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরাই আমাদের স্বপ্ন। ঢাংমারি গ্রামে গড়ে উঠেছে কিছু ইকো রিসোর্ট, যাদের মাধ্যমে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "আমরা এখানে ভিলেজ ট্যুরিজমকে ডেভেলপমেন্ট ও কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রসারে কাজ করে যাচ্ছি। আমরা শতাধিক স্থানীয় লোকের কর্মসংস্থান করেছি, পাশাপাশি স্থানীয় অংশীজনরাও লাভবান হচ্ছে। সর্বোপরি এখানে আর্থিকভাবে স্থানীয়রা সরাসরি লাভবান হচ্ছেন।"

তিনি বলেন, "গত দেড় মাসে জার্মান, চীন, জাপান, পোল্যান্ড, ভারত মিলে আমরা ৩৪ জন বিদেশি পর্যটকে সেবা দিয়েছি। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তাদের কাছে তুলে ধরতে সকল আয়োজন করে থাকে টিম সুন্দরী।"

সাইফুল ইসলাম বলেন, এ সময় গ্রামের রাস্তায় দেশীয় পোশাকে হাঁটতে দেখা যান ভিনদেশিদের। গ্রামের লোকজনও তাদের গ্রামবাংলার আতিথেয়তা দিয়ে বরণ করে নেয়।

হলিডেজ ট্যুরস এন্ড ট্রাভেলসের পরিচালক আবু ফয়সাল মোহাম্মদ সায়েম বাবু বলেন, "দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন বেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। আর সেইদিক মাথায় নিয়ে আমরা আধুনিক ও বিলাসবহুল ক্রুজ জাহাজের মাধ্যমে পর্যটকদের উন্নতমানের পর্যটন সেবা দিচ্ছি।"

তবে তিনি দাবি করেন- সুন্দরবন ভ্রমণে বিদেশি পর্যটকদের ভ্রমণ ফি কমালে আরও বেশি পর্যটক আসতো।

সুন্দরবনে ঘুরতে আসা জাপানিজ পর্যটক মোকো বলেন, "গল্প শুনে সুন্দরবন দেখার আগ্রহ নিয়ে এসেছিলাম সুন্দরী ইকো রিসোর্টে, তবে বন দেখার পাশাপাশি যে এতো সুন্দর গ্রাম ভ্রমণ এবং সংস্কৃতি ও ঐতিহ্য দেখতে পারব তা আমরা আশা করিনি।"

তিনি আরও বলেন, "আমাদের ট্যুর গাইড হিসেবে রিসোর্ট মালিক নিজেই দায়িত্ব পালন করেছেন এবং নিজের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছেন। আমার জন্মদিনে তারা খুব সুন্দর একটি আয়োজন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।"
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ১ সেপ্টেম্বর থেকে ইকো-ট্যুরিস্ট ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন।

তিনি আরও জানান, সেই হিসেবে (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত করমজলে প্রায় শতাধিক বিদেশি পর্যটক এসেছেন। এ সময় সুন্দরবনের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন বিদেশি পর্যটকরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, এ মৌসুমের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবনে ৪ হাজার ৯০৮ জন দেশি পর্যটক ও বিদেশি ৭২ জন পর্যটক এসেছেন।

তিনি আরও জানান, গত বছর এই ২৬ দিনে পর্যটক ছিলেন ২,৩৩২ জন, এরমধ্যে বিদেশি ছিলেন ৭ জন। এ বছর সুন্দরবনে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন বেড়েছে।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / পর্যটক / পর্যটন / পর্যটন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net