Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি, প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: নসরুল হামিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2023, 01:50 pm
Last modified: 24 September, 2023, 01:56 pm

Related News

  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?

বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি, প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: নসরুল হামিদ

তিনি বলেন, "সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তারচেয়ে ১০০-২০০ টাকা বেশি দামে এলপিজি বিক্রি হয়। এরপর থেকে মনিটরিং বাড়ানো হবে। প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।" 
টিবিএস রিপোর্ট
24 September, 2023, 01:50 pm
Last modified: 24 September, 2023, 01:56 pm
ছবি / সংগৃহীত

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রি হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, "আজ থেকে বাজারে মনিটরিং বাড়ানো হবে।"

রোববার (২৪ সেপ্টেম্বর) এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তৃতাকালে তিনি বলেন, "সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তার চেয়ে ১০০-২০০ টাকা বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। এরপর থেকে মনিটরিং বাড়ানো হবে। প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।" 

"অনেকে গ্যাস লাইনের জন্য আসেন, এখন এর প্রয়োজন নেই। এখন থেকেই এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে," যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, "তিতাস গ্যাসের বেশির ভাগ পাইপলাইনের বয়স ৫০-৬০ বছর। এক্ষেত্রে তিতাস একটি পরিকল্পনা হাতে নিয়েছে, কিন্তু পাইপলাইন ঠিক করতে ৫-৬ বছর সময় লাগবে।"

দেশের গ্যাস সম্পদ কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে জনগণকে নির্দেশনা দেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "এজন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।"

নসরুল হামিদ বলেন, দেশে বছরে ১৪ লাখ টন এলপিজি ব্যবহার হচ্ছে।

"এটিকে নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হবে। দোকান ও হোটেলের সামনে যত্রতত্র সিলিন্ডার পড়ে আছে, সেগুলোকে নজরদারির আওতায় আনা হবে," যোগ করেন তিনি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১,২৮৪ টাকা নির্ধারণ করে।

Related Topics

টপ নিউজ

এলপিজি / এলপিজির দাম / নসরুল হামিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net