Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঢাকা সফরে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট 

বাংলাদেশ

ইউএনবি
10 September, 2023, 12:15 pm
Last modified: 10 September, 2023, 12:19 pm

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে
  • আমরা জবরদস্তিকারীদের কাছে নতি স্বীকার করি না: ট্রাম্পের হুমকির জবাবে মাখোঁ

ঢাকা সফরে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট 

আজ ঢাকায় অবতরণের পর সংক্ষিপ্ত পরিদর্শনে রাত ১০টায় ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে মাখোঁর।
ইউএনবি
10 September, 2023, 12:15 pm
Last modified: 10 September, 2023, 12:19 pm
ছবি: ইউএনবি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঢাকায় তার সংক্ষিপ্ত সফরে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাসভবন ও স্টুডিও পরিদর্শন করবেন।

আজ ঢাকায় অবতরণের পর সংক্ষিপ্ত পরিদর্শনে রাত ১০টায় ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে মাখোঁর।

সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ফরাসি প্রেসিডেন্টের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। একাডেমির শিল্পীরা নৈশভোজের আগে বা পরে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করবেন।

পরে মাখোঁ রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন এবং সেখানে তিনি আরও ৩ শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে কুশল বিনিময় করবেন।

শহুরে লোকসঙ্গীতের ব্যান্ড জলের গান-এর প্রতিষ্ঠাতা রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, "এই সফরটি একজন সঙ্গীত শিল্পীর অন্য সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করার মতো। কারণ প্রেসিডেন্ট মাখোঁ নিজেই প্যাশন থেকে একজন গিটারিস্ট এবং তিনি যখনই কোনো দেশ ভ্রমণ করেন, তখন শিল্পীদের সঙ্গে দেখা করতে ও সংস্কৃতি সম্পর্কে শিখতে ভালবাসেন।"

তিনি আরও বলেন, "বলা হচ্ছে, তিনি যেহেতু প্রেসিডেন্ট, তাই নিরাপত্তা প্রোটোকলের বিষয় রয়েছে এবং তাকে স্বাগত জানাতে আমি আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। আমি বাদ্যযন্ত্র বাজাই ও তৈরি করি এবং আমি শুনেছি, প্রেসিডেন্ট এই সংক্ষিপ্ত সফরে সেগুলো দেখতে আগ্রহী। আমি আশা করছি, এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব সাংস্কৃতিক বিনিময় হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আশা করি এবং তিনি যদি চান তবে গান গেয়েও শোনাবো।"

মাখোঁ বর্তমানে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে রয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগের আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 
 
Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / ফ্রান্সের প্রেসিডেন্ট / রাহুল আনন্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে
  • আমরা জবরদস্তিকারীদের কাছে নতি স্বীকার করি না: ট্রাম্পের হুমকির জবাবে মাখোঁ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net