Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নির্বাচনের আগে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2023, 09:50 am
Last modified: 23 August, 2023, 09:52 am

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

নির্বাচনের আগে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি

মঙ্গলবার জিএম কাদেরের অনুপস্থিতিতে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ; জিএম কাদের ভারত সফরে রয়েছেন।
টিবিএস রিপোর্ট
23 August, 2023, 09:50 am
Last modified: 23 August, 2023, 09:52 am
ফাইল ছবি/সংগৃহীত

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবার নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, যেসময় দলের চেয়ারম্যান জিএম কাদের ভারত সফরে রয়েছেন।

আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদের এই ঘোষণা দলের দুই মেরুর (জিএম কাদের ও রওশনপন্থী) মধ্যে বিরোধ নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন রাজনীতিবীদরা।

মঙ্গলবার সকালে জিএম কাদেরের অনুপস্থিতিতে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের সই করা একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, "আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান। এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।"

গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পরপরই পাল্টা এক ভিডিও বার্তা দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ভিডিওবার্তায় তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আসলে এটা একটা ফেক নিউজ।

এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, "গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উদ্ভট বানোয়াট ও মিথ্যা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আছেন, থাকবেন। বেগম রওশন এরশাদ ম্যাডাম আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।"

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ২০০৮ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নানা কারণেই আলোচনায় এসে রাজনীতির মাঠে আলোচনার খোরাক যোগান দেয়া জাতীয় পার্টি এবারও আলোচনায় এসেছে এই নতুন ঘটনা দিয়ে।

এর আগে ২০১৯ সালের এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে কয়েকদফা টানাটানি হয় তাদের মধ্যে। দলের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়ে যায়। বেশিরভাগ নেতা জিএম কাদেরকে সমর্থন করেন। একপর্যায়ে তাদের মধ্যে সমঝোতা হয়। এতোদিন জিএম কাদের দলের চেয়ারম্যান ও রওশন এরশাদ কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন ধরে জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব একটি 'ওপেন-সিক্রেট' বিষয়। এদিকে গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এর পরপরই রওশন এরশাদকে নিয়ে গুঞ্জন তৈরি হয়।

এদিকে নির্বাচন সামনে রেখে জাপা চেয়ারম্যান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বেশ কিছুদিন ধরে জোরালো বক্তব্য রাখছেন। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গেও তিনি দফায় দফায় বৈঠক করেছেন। সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতীয় পার্টির অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিগত নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করলেও সামনের নির্বাচনে দলটির অবস্থান কি হবে এখনো তা স্পষ্ট নয়।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়, সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আবার গত বছরের মাঝামাঝি মশিউর রহমানকে দলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেন জিএম কাদের।

মশিউর রহমান রাঙ্গা তার এক অনুসারী নেতাকে দিয়ে আদালতে মামলা করে কিছুদিন দলের চেয়ারম্যান পদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞার ঘটনাও বেশ আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে আপিল বিভাগের নির্দেশে জিএম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। 

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে অংশীদার ছিল দলটি। পরবর্তী সময়ে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ও আওয়ামী লীগের সমর্থন ও পৃষ্ঠপোষকতা পায় দলটি। জাতীয় পার্টি থেকে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয় তিনজন। সে সময় বিরোধীদলীয় নেতা ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। হুসেইন মুহম্মদ এরশাদকে করা হয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক হয়ে অংশ নিয়ে জাতীয় পার্টি পায় ২২টি আসন। তবে এবার শুধু বিরোধীদল হিসেবেই সংসদে রয়েছে। যেখানে বিরোধী দলের নেতা হলেন রওশন এরশাদ এবং জিএম কাদের উপনেতা।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জিএম কাদের / রওশন এরশাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net