Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
দুই দলের কর্মসূচিকে ঘিরে আমিনবাজার চেকপোস্টে তল্লাশি-আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2023, 10:40 am
Last modified: 28 July, 2023, 11:02 am

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 
  • ২৪ ঘণ্টায় ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা, গ্রেপ্তার ২৩৫: ডিএমপি

দুই দলের কর্মসূচিকে ঘিরে আমিনবাজার চেকপোস্টে তল্লাশি-আটক

সকাল ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
28 July, 2023, 10:40 am
Last modified: 28 July, 2023, 11:02 am
ছবি- টিবিএস

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে জেলা পুলিশের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ফলে কিছুক্ষণ পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার ঢাকামুখী লেনে ১.৫ থেকে ২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

সকাল ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

এসময় ওয়াকিটকি হাতে সাদা পোশাকধারী একদল ব্যক্তিকে পুলিশের পাশাপাশি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ শেষে বেশ কয়েকজনকে চেকপোস্ট সংলগ্ন আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে যেতে দেখা যায় তাদের।

চেকপোস্ট থেকে সকাল ৯টা পর্যন্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে অন্তত ৬০ এর অধিক ব্যক্তিকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে যেতে দেখা যায়।

আটককৃতদের পরে একটি প্রিজন ভ্যানে তুলে সাভার থানার পথে নিয়ে যাওয়া হয়।

ছবি- টিবিএস

জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে আটকে থাকা বেশ কয়েকজনের সাথে কথা বলেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

সেখানে আটক থাকা ফজলুল হক নামে এক ব্যক্তি বলেন, "আমরা দুইজন সকালে ব্যবসার কাজে মালামাল কিনতে চন্দ্রা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। গাড়ি চেকপোস্টে আসলে পুলিশ থামিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করে।"

"পুলিশ পরে মোবাইল চেক করে আমার ফেসবুকে বিএনপির সমাবেশের একটি ছবি পাওয়ায় আমাদের দুজনকে এখানে আটকে রেখেছে, কোথাও যেতে দিচ্ছে না। মোবাইলও নিয়ে গিয়েছে," বলেন তিনি।

রংপুর থেকে ঢাকায় পথে যাওয়ার পথে চেকপোস্ট থেকে আটক হওয়া সোহেল নামে এক ব্যক্তি বলেন, "ব্র্যাকে একটি ট্রেনিং থাকায় আমরা দুই বন্ধু একটি বাসে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সকালে চেকপোস্টে আসলে পুলিশ কোথায় যাচ্ছি জানতে চায়। পরে আমার কাছে পরিচয়পত্র না থাকায় পুলিশ আমাকে আটক করে। আমার সাথে থাকা ব্যক্তির কাছে ব্র্যাকের কার্ড থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।"

ছবি- টিবিএস

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল্লাহ হিল কাফী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ।"

"পাশাপাশি যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব, তাই আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি কার্যক্রমে জোর দিচ্ছি," যোগ করেন তিনি।

আটক প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, "আটক বা গ্রেপ্তার না ঠিক, যাদের সন্দেহ হচ্ছে আমরা তাদের চেকব্যাক করছি। যাচাই-বাছাই, জিজ্ঞাসাবাদ করছি। এর সবকিছুই করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে।"

তবে ঠিক কতজনকে সকাল থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে কোন পরিষ্কার ধারণা দেননি পুলিশের এই কর্মকর্তা।

ছবি- টিবিএস

অন্যদিকে চেকপোস্টে সাদা পোশাকধারী প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, "সাদা পোশাকে আমাদের কেউ নেই। ডিবির যারা রয়েছেন, তাদের পরনে ডিবির জ্যাকেট রয়েছে। যাদের কথা বলছেন তারা আমাদের পুলিশের কেউ না, বিষয়টি দেখছি আমি।"

আজ জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।

এদিকে বিকেল তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন।

 

 

Related Topics

টপ নিউজ

আমিনবাজার / চেকপোস্ট / পাল্টাপাল্টি সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 
  • ২৪ ঘণ্টায় ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা, গ্রেপ্তার ২৩৫: ডিএমপি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net