Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সরকারি কর্মচারীদের প্রণোদনা কমপক্ষে ১ হাজার টাকা করার প্রস্তাব অর্থবিভাগের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2023, 10:45 am
Last modified: 14 July, 2023, 10:46 am

Related News

  • সরকারের কাছে প্রবাসীদের রেমিট্যান্স প্রণোদনার ৭,৫৫০ কোটি টাকা বকেয়া ব্যাংকগুলোর
  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • প্রবাসী কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

সরকারি কর্মচারীদের প্রণোদনা কমপক্ষে ১ হাজার টাকা করার প্রস্তাব অর্থবিভাগের

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫% বাড়তি প্রণোদনা দেওয়ার সুপারিশ করেন। সে অনুযায়ী প্রণোদনা হিসাব করতে গিয়ে দেখা গেছে ২০তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মীদের মূল বেতন অনুযায়ী প্রণোদনা দেওয়ার পর ৪১২ টাকা থেকে ৬২৫ টাকা পর্যন্ত বাড়বে বেতন।
টিবিএস রিপোর্ট
14 July, 2023, 10:45 am
Last modified: 14 July, 2023, 10:46 am

দেশে চলমান মূল্যস্ফীতি বিবেচনায় রেখে বেতনের সাথে সরকারি কর্মচারীদের কমপক্ষে এক হাজার টাকা প্রণোদনা দিতে চায় অর্থবিভাগ।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫% বাড়তি প্রণোদনা দেওয়ার সুপারিশ করেন।

সে অনুযায়ী প্রণোদনা হিসাব করতে গিয়ে দেখা গেছে ২০তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মীদের মূল বেতন অনুযায়ী প্রণোদনা দেওয়ার পর ৪১২ টাকা থেকে ৬২৫ টাকা পর্যন্ত বাড়বে বেতন।

বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় অর্থবিভাগ মনে করছে বাড়তি প্রণোদনা  কমপক্ষে এক হাজার টাকা হওয়া উচিত। সেজন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি বাড়তি প্রণোদনা কমপক্ষে এক হাজার টাকা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে।

একইসঙ্গে এই প্রণোদনা পরবর্তী বছরেও অব্যাহত রাখার প্রস্তাব করেছে তারা। অর্থবিভাগ সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হিসাব করে দেখা গেছে, ১১তম গ্রেডের চাকরিজীবীরা ৬২৫ টাকা প্রণোদনা পাবেন।

দ্বাদশ গ্রেডে ৫৬৫, ত্রয়োদশ গ্রেডে ৫৫০, চতুর্দশ গ্রেডে ৫১০, পঞ্চদশ গ্রেডে ৪৮৫, ষষ্ঠদশ গ্রেডে ৪৬৫, সপ্তদশ গ্রেডে ৪৫০, অষ্টাদশ গ্রেডে ৪৪০, উনবিংশতম গ্রেডে ৪২৫ টাকা এবং শেষ, অর্থাৎ বিংশ গ্রেডের চাকরিজীবীরা ৪১২ টাকা ৫০ পয়সা প্রণোদনা পাবেন।

একইভাবে প্রথম গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৭৮ হাজার টাকার ৫ শতাংশ হিসেবে বাড়তি প্রণোদনা পাবেন ৩ হাজার ৯০০ টাকা। দ্বিতীয় গ্রেডে মূল বেতন শুরু হয় ৬৬ হাজার টাকা দিয়ে। এ ধাপে চাকরি করতে করতে প্রতিবছর ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির শেষ মূল বেতন দাঁড়ায় ৭৬ হাজার ৪৯০ টাকা। শুরুর মূল বেতনকে ভিত্তি করলে প্রণোদনা পাওয়া যাবে ৩ হাজার ৩০০ টাকা। আর শেষ মূল বেতনকে ভিত্তি ধরলে প্রণোদনা যোগ হবে ৩ হাজার ৮২৫ টাকা।

এছাড়া তৃতীয় গ্রেডের শুরুর মূল বেতন ৫৬ হাজার ৫০০ টাকা অনুযায়ী প্রণোদনা পাওয়া যাবে ২ হাজার ৮২৫ টাকা। ঠিক এভাবে শুরুর মূল বেতন ধরে হিসাব করে দেখা যায়, চতুর্থ গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, পঞ্চম গ্রেডে ২ হাজার ১৫০, ষষ্ঠ গ্রেডে ১ হাজার ৭৭৫, সপ্তম গ্রেডে ১ হাজার ৪৫০, অষ্টম গ্রেডে ১ হাজার ১৫০, নবম গ্রেডে ১ হাজার ১০০ টাকা বাড়বে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এ প্রণোদনা দেওয়া যেতে পারে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব অনুমোদন হলে অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

 অর্থবিভাগের চেষ্টা রয়েছে জুলাইয়ের শেষে যে বেতন দেওয়া হবে, সেই সাথে প্রণোদনার বাড়তি টাকা কর্মচারিদের অ্যাকাউন্টে জমা করা।

অর্থবিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "হিসাব করে দেখা গেছে নিম্নতম গ্রেডের কর্মীদের বেতন খুবই কম বৃদ্ধি পাচ্ছে, যা মূল্যস্ফীতির তুলনায় যৎসামান্য। এজন্য কমপক্ষে এক হাজার টাকা প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আশা করা যায় প্রস্তাবটি অনুমোদন পাবে।"

 

 

Related Topics

টপ নিউজ

প্রণোদনা / সরকারি কর্মকর্তাদের বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সরকারের কাছে প্রবাসীদের রেমিট্যান্স প্রণোদনার ৭,৫৫০ কোটি টাকা বকেয়া ব্যাংকগুলোর
  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • প্রবাসী কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net