Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাজশাহীতে দাবদাহে সুস্থ থাকতে দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2023, 08:20 pm
Last modified: 18 April, 2023, 08:21 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

রাজশাহীতে দাবদাহে সুস্থ থাকতে দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ

টিবিএস রিপোর্ট
18 April, 2023, 08:20 pm
Last modified: 18 April, 2023, 08:21 pm

চলমান তীব্র দাবদাহে সুস্থ থাকার জন্য দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্, এনডিসি-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

চলমান তীব্র দাবদাহে সুস্থ থাকার জন্য দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, ছায়াযুক্ত স্থানে অবস্থান নেওয়া, প্রয়োজনে একাধিকবার গোসল করা, প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ এবং চা-কফি জাতীয় খাবার যা শরীরের তাপ বৃদ্ধি করে সেগুলো পরিহার করার জন্য সভায় স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়। এ সময় হেপাটাইটিস থেকে বাঁচতে বাজারের অস্বাস্থ্যকর পানীয় পরিহারেরও পরামর্শ দেয়া হয়।

রাজশাহী মহানগরে আগুন নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা তৈরি ও মহড়া সম্পন্ন হয়েছে বলে সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর থেকে জানানো হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়টি তুলে ধরে এ দপ্তরের পক্ষ থেকে বলা হয়, তীব্র দাবদাহে সামান্য স্পার্ক থেকে আগুন লেগে যাচ্ছে। এজন্য মার্কেট ও গ্রোথ সেন্টারগুলোর দায়িত্বপ্রাপ্তদের সচেতন থাকাসহ পাহারার পরামর্শ দেয়া হয়েছে।

সভায় অন্যান্য দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম এবং অন্য দপ্তরের সাথে সমন্বয়ের ক্ষেত্রগুলো তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার তীব্র তাপদাহে মানুষসহ প্রাণী, মৎস্য ও ফসল রক্ষায় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিফলেট বিতরণের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Related Topics

টপ নিউজ

দাবদাহ / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net