Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিবে সৌদি অর্থায়নের ৫ ভাসমান হাসপাতাল

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
18 March, 2023, 01:40 pm
Last modified: 18 March, 2023, 01:51 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিবে সৌদি অর্থায়নের ৫ ভাসমান হাসপাতাল

বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুর, চাঁদপুরের হাইমচর, ভোলার চরফ্যাশন, গাইবান্ধার ফুলছড়ি, কুড়িগ্রামের রৌমারী উপজেলার মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অপারেশন ও ল্যাবরেটরি সার্ভিস দিবে এই পাঁচটি হাসপাতাল। একেকটি উপজেলায় জাহাজগুলো তিন মাস করে থাকবে।
তাওছিয়া তাজমিম
18 March, 2023, 01:40 pm
Last modified: 18 March, 2023, 01:51 pm
ছবি- সংগৃহীত

সৌদি অর্থায়নে ৫টি ভাসমান হাসপাতাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিবে।

আগামী জুনে দুটি ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হতে পারে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুর, চাঁদপুরের হাইমচর, ভোলার চরফ্যাশন, গাইবান্ধার ফুলছড়ি, কুড়িগ্রামের রৌমারী উপজেলার মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি অপারেশন ও ল্যাবরেটরি সার্ভিস দিবে এই পাঁচটি হাসপাতাল।

একেকটি উপজেলায় জাহাজগুলো তিন মাস করে থাকবে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া আরো সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. মাহমুদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর নামে নামকরণ করা হাসপাতালগুলোর অর্থায়ন করবে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের (কেএএপি) অধীনে থাকা ইসলামী উন্নয়ন ব্যাংক।

২০১৭ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে ভাসমান হাসপাতালগুলো প্রাথমিকভাবে 'ফ্রেন্ডশিপ' এনজিওর মাধ্যমে পরিচালিত হবে। গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে জাহাজে চালিত হাসপাতাল পরিচালনা করে আসছে তারা।।

"গত বছরের ২১ মার্চ ডিজিএইচএসের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংশ্লিষ্ট অন্য দুটি পক্ষের সাথে একটি বৈঠক করেছিলেন," জানান ড. মাহমুদুর রহমান।

"এটি একটি ত্রিপক্ষীয় প্রকল্প। প্রথম ৫ বছর জাহাজ হাসপাতালগুলো ফ্রেন্ডশিপ পরিচালনা করবে। জাহাজগুলো যখন যে এলাকায় যাবে, সেখানে অবস্থিত আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের ইপিআই ভ্যাকসিনেশন, এন্টিনেটাল কেয়ার, যক্ষার টেস্ট, সার্ভিক্যাল ক্যান্সারের ভায়া টেস্টসহ সব ধরনের কার্যক্রমে সহায়তা করবে," বলেন তিনি।

তিনি আরো বলেন, "৫ বছর পর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে শিপ হাসপাতালের কার্যক্রম তুলে দিবে ফ্রেন্ডশিপ। আমাদের স্বাস্থ্যকর্মীরা সাধারণত কমিউনিটি ক্লিনিক, হাসপাতালে কাজ করে। এই ৫ বছরে তারা শিপ হাসপাতালে কাজ শিখে যাবে।"

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, জাহাজ নির্মাণ এবং প্রথম পাঁচ বছরের অপারেশন খরচ প্রায় ২০ মিলিয়ন ডলার। জাহাজগুলোর নাম হবে কিং আবদুল্লাহ ফ্রেন্ডশিপ হসপিটাল (১-৫)।

সবচেয়ে বড় জাহাজ 'কিং আবদুল্লাহ ফ্রেন্ডশিপ হসপিটাল ১' লম্বায় ৩১ মিটার দীর্ঘ। সাধারণ অস্ত্রোপচারের জন্য এই জাহাজে একটি অপারেশন থিয়েটার এবং চোখের অস্ত্রোপচারের জন্য একটি পৃথক অপারেশন থিয়েটার রয়েছে। অন্য চারটি জাহাজ ২৫ মিটার দীর্ঘ হবে। সেগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ছোট অস্ত্রোপচার করা হবে।

উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে এবং হাতিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জাহাজগুলো চলাচল করবে।

প্রতিটি জাহাজে ৩০ জন ক্রু থাকবে। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি থাকবেন মেডিকেল পেশাদার এবং বাকিরা জাহাজ চালানো ও প্রশাসনের দায়িত্বে থাকবেন। ডিউটি চলাকালীন সময়ে সকলেই জাহাজে তাদের আবাসিক কেবিনে থাকবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিপ হাসপাতাল ৫টির রেজিস্ট্রেশন হবে স্বাস্থ্য অধিদপ্তরের নামে। হাসপাতালে যত রোগী সেবা নিবে তাদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পাঠানো হবে।

ড. মাহমুদুর রহমান বলেন, "সুনামগঞ্জের হাওর এলাকা বা কুড়িগ্রামের দুর্গম এলাকার গর্ভবতী নারী ও শিশুদের যাতায়াত সমস্যার কারণে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেবা নেওয়া কঠিন হয়ে যায়। এই শিপ হাসপাতালগুলো দুর্গম এলাকার মানুষের কাছে যাবে এবং তারা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।"

"জাহাজগুলোতে অত্যাধুনিক অপারেশন থিয়েটর আছে। সিজারিয়ান অপারেশনসহ জেনারেল সব ধরনের অপারেশন করতে পারবে রোগীরা। এতে প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবে," যোগ করেন তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

হাসপাতাল / ভাসমান হাসপাতাল / স্বাস্থ্যসেবা / হাসপাতাল নির্মাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net