Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বাজেট পেলে আসন্ন সিটি নির্বাচনগুলোতেও সিসি ক্যামেরা থাকবে: ইসি আলমগীর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2023, 09:50 am
Last modified: 06 March, 2023, 10:12 am

Related News

  • পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ৫০ হাজার টাকা সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষায় নকল রোধে প্রত্যেক কক্ষে থাকবে সিসি ক্যামেরা, কেন্দ্রে ১১ নির্দেশনা
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ
  • সাদাপাথর ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে

বাজেট পেলে আসন্ন সিটি নির্বাচনগুলোতেও সিসি ক্যামেরা থাকবে: ইসি আলমগীর 

সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
06 March, 2023, 09:50 am
Last modified: 06 March, 2023, 10:12 am
প্রতীকী ছবি

সরকার থেকে বাজেট পেলে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেও নির্বাচন কমিশন সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন ইলেকশন কমিশনার (ইসি) মো. আলমগীর। 

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। 

সিটি নির্বাচনগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, 'এটা নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার হবে।'

সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে এই ইসি বলেন, 'সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনে কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করা হবে।'

মো. আলমগীর বলেন, "সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারেন। দলের সঙ্গে সরকারের মন্তব্য মেলানো যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।" 

সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মো. আলমগীর বলেন, "যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সেজন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে আগেই করা।"

রোববার ইসির অনানুষ্ঠানিক সভা হয়েছে। এতে চলতি বছর আসন্ন সিটি নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয়। সেটা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মার্চের পর একসঙ্গে কয়েকটি নির্বাচনের তফসিল দেওয়া হবে।

"যেসব সিটির ক্ষণগণনা আগে শুরু হবে সেগুলোতে আগে ভোটের আয়োজন করবে ইসি। এক্ষেত্রে গাজীপুর, খুলনা ও রাজশাহীর ক্ষণগণনা আগেই শুরু হবে। আর বরিশাল ও সিলেটের পরে, বিধায় এই দুই সিটির ভোটও পরে আয়োজন করা হবে।" 

Related Topics

টপ নিউজ

সিটি করপোরেশন নির্বাচন / সিসিটিভি ক্যামেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ৫০ হাজার টাকা সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষায় নকল রোধে প্রত্যেক কক্ষে থাকবে সিসি ক্যামেরা, কেন্দ্রে ১১ নির্দেশনা
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ
  • সাদাপাথর ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net