Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
01 March, 2023, 01:15 pm
Last modified: 01 March, 2023, 01:21 pm

Related News

  • দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা  চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের 
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি

বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে চলবেন।
খুলনা প্রতিনিধি
01 March, 2023, 01:15 pm
Last modified: 01 March, 2023, 01:21 pm
ছবি-টিবিএস

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ'র ওপর হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে চলবেন।

সকাল ১০টার দিকে দেখা গেছে, খুলনার সকল সরকারি হাসপাতালের বহির্বিভাগ ও বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। 

বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসকের ওপর হামলাকারী  এএসআই নাঈম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনায় খুলনা জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের (সরকারী, বেসরকারী স্বায়ত্বশাসিত) চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেছেন। শুধুমাত্র মানবিক কারণে জরুরি বিভাগ খোলা রয়েছে।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন হামলা করে রোগীর স্বজনেরা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়। 

শুধু তাই নয়, তিনি একজন মুমূর্ষু রোগীর অপারেশন করছিলেন। সেখান থেকে ১ মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার অজুহাতে সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈম ও তার সঙ্গীরা তাকে জোর করে অপারেশন মাঝপথে বন্ধ করিয়ে দেয়। এসময় তার উপর পৈশাচিকভাবে ঝাঁপিয়ে পড়ে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। সংরক্ষিত প্রবেশাধিকারের নিরাপদতম স্থান অপারেশন থিয়েটারও ভাঙচুর করা হয়। 

তিনি আরও বলেন, সহকর্মী ডা. শেখ নিশাত আব্দুল্লাহ্ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে শারীরিক ও মানসিক অস্বস্থিতে বেঁচে আছেন। বহুবার স্বাস্থ্যমন্ত্রী ও আমলাদের বোঝানো হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ ঝুঁকিপূর্ণ বিধায় নিরাপত্তা বিধান করার জন্য। কখনোই কর্ণপাত করেননি কোন কর্তৃপক্ষ বরং চিকিৎসকদের উপর নেমে এসেছে নতুন নতুন খড়গ।

ডা. বাহার বলেন, নিজেকে অরক্ষিত ও অনিরাপদ রেখে চিকিৎসকরা আর কর্মস্থলে যেতে চায় না। ডা. শেখ নিশাত আব্দুল্লাহর মত একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী সহকারী অধ্যাপক এবং একটি বিভাগের বিভাগীয় প্রধানের উপর এই ধরনের অত্যাচারের দৃশ্য দেখে সমস্ত চিকিৎসক সমাজ ব্যাপকভাবে সংক্ষুব্ধ হয়ে পড়েছে।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

কর্মবিরতি / চিকিৎসকদের কর্মবিরতি / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা  চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের 
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net