Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রূপপুরের চালান নিয়ে ভারতের হলদিয়া বন্দরে নোঙরের অনুমতি পেল রুশ জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 12:55 pm
Last modified: 09 January, 2023, 01:12 pm

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

রূপপুরের চালান নিয়ে ভারতের হলদিয়া বন্দরে নোঙরের অনুমতি পেল রুশ জাহাজ

নিষেধাজ্ঞার কবলে থাকা রুশ জাহাজ স্পার্টা-৩ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দরে ভিড়ে পণ্য খালাস করার ছিল। কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এক চিঠিতে জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা জানালে, কর্তৃপক্ষ জাহাজটির মোংলায় ভেড়ার অনুমতি প্রত্যাখ্যান করে।
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 12:55 pm
Last modified: 09 January, 2023, 01:12 pm
প্রতীকী ছবি / টিবিএস

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে আসা রুশ জাহাজটিকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে মালামাল খালাস করার অনুমতি দিয়েছে ভারত। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের মোংলায় জাহাজটি ভিড়তে না পারায় ভারত হয়ে এসব সরঞ্জাম দেশে আসবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হলদিয়ায় মাল খালাসের পর সেগুলো সড়কপথে দেশে আনা হতে পারে।

রাশিয়ার পতাকাবাহী জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এটি বাংলাদেশের কোনো বন্দরে ভিড়তে পারেনি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জাহাজটিকে বঙ্গোপসাগরে ঘুরতে দেখা যায়। অবশেষে, ভারত সরকারের অনুমতি সাপেক্ষে হলদিয়া বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে জাহাজটিকে।

ভারত-রাশিয়া অংশীদারিত্বের ভিত্তিতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করছে ভারত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তী অবশ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এ বিষয়ে তারা এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিয়তা পাননি।

তিনি বলেন, "রুশ জাহাজটির পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে চালান আনলোড করা এবং পরে সেগুলো সড়কপথে বাংলাদেশে আনার ব্যাপারে আমরা এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।"

"ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ বহনকারী প্রায় ২০টি জাহাজ বাংলাদেশে এসেছে," বলেন তিনি। সেইসঙ্গে আরও উল্লেখ করেন, চলতি মাসে রাশিয়ার আরও তিনটি জাহাজ বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রুশ পাতাকাবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সে নিষেধাজ্ঞা মানছে না ভারতে। রুশ পাতাকাবাহী জাহাজগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে ভারতীয় বন্দর। ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিং স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম বহনকারী রাশিয়ার পতাকাবাহী জাহাজটি গত বছরের ডিসেম্বরের শেষে দেশের মোংলা বন্দরে এসে পৌঁছায়।

তিনি বলেন, "আমরা জেনেছি, ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে জাহাজের মালামাল খালাস করা হবে। এরপর সেখান থেকে অন্য একটি জাহাজ রূপপুর পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে চালান বহন করতে পারে।"

নিষেধাজ্ঞার কবলে থাকা রুশ জাহাজ স্পার্টা-৩ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দরে ভিড়ে পণ্য খালাস করার ছিল। 

কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এক চিঠিতে জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা জানালে, কর্তৃপক্ষ জাহাজটির মোংলায় ভেড়ার অনুমতি প্রত্যাখ্যান করে।

রাশিয়ার রোসাটম স্টেট কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ রূপপুর প্রকল্পের ডিজাইনার এবং ঠিকাদার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে এই প্রকল্পের আওতায়।

কাজ সম্পন্ন হলে বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট অবদান রাখবে এই প্রকল্প। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরের মধ্যে এবং দ্বিতীয় ইউনিট আগামী বছর, অর্থাৎ ২০২৪ নাগাদ গ্রিডে সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র / রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা / রুশ জাহাজ / ভারত-রাশিয়া / ভারত-বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net