Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কুমিল্লা, চট্টগ্রাম থেকে জামায়াতের ২২ নেতাকর্মী আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2022, 07:20 pm
Last modified: 24 December, 2022, 07:22 pm

Related News

  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

কুমিল্লা, চট্টগ্রাম থেকে জামায়াতের ২২ নেতাকর্মী আটক

শনিবার বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডের সালাহউদ্দিন হোটেল থে‌কে জামায়াত শি‌বি‌রের গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রিজ এলাকায় আসলে পুলিশ তাদের ধাওয়া করে। অন্যদিকে, সকাল ৯টার দিকে চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
টিবিএস রিপোর্ট
24 December, 2022, 07:20 pm
Last modified: 24 December, 2022, 07:22 pm
ছবি- টিবিএস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় একযোগে মিছিল বের করা জামায়াতের ২২ জন নেতাকর্মীকে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।

কু‌মিল্লায় জামায়াতের গণমি‌ছিলের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১২ নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। আরো দুইজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডের সালাহউদ্দিন হোটেল থে‌কে জামায়াত শি‌বি‌রের গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রিজ এলাকায় আসলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মিছিলটি পণ্ড হয়ে যায়।

গণ‌মি‌ছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ১৪ নেতাকর্মীকে আটক ক‌রে‌ পু‌লিশ।

আটককৃতদের মধ্যে নগ‌রীর তালপুকুরপাড় লস্কর‌ভিলার খোর‌শেদ আলম ও মো. এনামুল হকের নাম জানা গেছে।

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া ১২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, "জামায়াতের মিছিল শেষ হবার পর দুইজনকে আটক করে‌ কোতোয়ালি থানা পু‌লিশ। অন্য মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।"

অন্যদিকে, চট্টগ্রাম নগরীতে জামায়াতের মিছিল থেকে ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকাল ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিছিল শেষে নেতাকর্মীরা ফেরার সময় পুলিশ ধাওয়ার দিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

পরে সেখান থেকে বাছাই করে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

পাঁচলাইশ থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক স্বপন জ্যোতি বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা অভিযোগ এনে মামলা করা হয়েছে।"

নগরীর শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।

 

Related Topics

টপ নিউজ

জামায়াতের মিছিল / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net