Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পদ্মার ওপর দিয়ে আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

বাংলাদেশ

ইউএনবি
15 December, 2022, 06:30 pm
Last modified: 15 December, 2022, 07:03 pm

Related News

  • আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব

পদ্মার ওপর দিয়ে আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

নবনির্মিত লাইনটি সম্পূর্ণ চালু হওয়ার ফলে দেশের দক্ষিণাঞ্চলের দু’টি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র-১৩২০ মেগাওয়াট পায়রা এবং ১৩২০ মেগাওয়াট রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকা শহরে বিদ্যুৎ সঞ্চালনের সুবিধা হবে।
ইউএনবি
15 December, 2022, 06:30 pm
Last modified: 15 December, 2022, 07:03 pm

দুই বছরেরও বেশি সময় বিলম্বের পর অবশেষে পদ্মা নদী পার হয়ে আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু হলো।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, 'লাইনটি ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪০ মিনিটে গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন থেকে ৪০০ কেভি ভোল্টেজসহ সফলভাবে চালু করা হয়।'

তবে পিজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, লাইনটি চালু হলেও এ লাইন দিয়ে বিদ্যুৎ প্রবাহ দেয়া হবে না।

তিনি ইউএনবিকে বলেন,  'আমরা পরীক্ষামূলকভাবে আগামী শনিবার থেকে বিদ্যুৎ প্রবাহের পরিকল্পনা করেছি এবং তারপর ধাপে ধাপে এটি ধীরে ধীরে সমস্ত সিস্টেমের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে সম্পূর্ণরূপে চালু করা হবে।'

পিজিসিবি কর্মকর্তারা বলেছেন যে নবনির্মিত লাইনটি সম্পূর্ণ চালু হওয়ার ফলে দেশের দক্ষিণাঞ্চলের দু'টি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র-১৩২০ মেগাওয়াট পায়রা এবং ১৩২০ মেগাওয়াট রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকা শহরে বিদ্যুৎ সঞ্চালনের সুবিধা হবে।

এর মধ্যে চীনের কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে স্থাপিত পায়রা পাওয়ার প্ল্যান্টের ৬২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু'টি ইউনিট ইতোমধ্যেই চালু করা হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬২০ মেগাওয়াট ক্ষমতা) এছাড়াও একটি ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এবং এটি আগামী বছরের মার্চ মাসে বাণিজ্যিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'এই দুটি প্লান্ট থেকে বিদ্যুৎ রাজধানীতে আসতে পারলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সরকার ২০১৬ সালে আমিনবাজার-গোপালগঞ্জ সঞ্চালন লাইন বাস্তবায়নের কাজ হাতে নেয়।

কিন্তু পদ্মা সেতু নির্মাণের কারণে সেতু নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত পদ্মা নদীতে টাওয়ার স্থাপনের কাজ স্থগিত রয়েছে। ফলস্বরূপ, প্রকল্পটি সম্পূর্ণ হতে একটি বিশাল বিলম্বের সম্মুখীন হয়েছে।

পিজিসিবি ফেসবুক পোস্টে উল্লেখ করেছে যে নবনির্মিত আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চার্জিং পাওয়ার সঙ্গে চালু করেছে পিজিসিবি।

গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাবস্টেশন পর্যন্ত লাইনের দৈর্ঘ্য ৮২ দশমিক পাঁচ কিলোমিটার। যার মধ্যে পদ্মা নদীতে রয়েছে সাত দশমিক পাঁচ কিলোমিটার নদী পারাপার।

গোপালগঞ্জ থেকে আমিনবাজার লাইনে মোট ২২৬টি টাওয়ার রয়েছে। নদী পারাপারের

সুবিধার্থে পদ্মা নদীতে এবং উভয় পাশে মোট ১১টি উঁচু টাওয়ার নির্মাণ করা হয়েছে।

যেহেতু লাইনটি ৪০০ কেভি ভোল্টেজে সফলভাবে চার্জ করা হয়েছে, শিগগিরই সমস্ত প্রযুক্তিগত প্রস্তুতি এবং মূল্যায়নের পরে এই লাইনে বিদ্যুৎ সঞ্চালন (লোড প্রবাহ) শুরু হবে।

নবনির্মিত লাইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বে নির্মিত পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইন এবং গোপালগঞ্জ-মোংলা ৪০০ কেভি লাইন ঢাকার উপকণ্ঠে আমিনবাজার গ্রিড সাবস্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে।

পিজিসিবি উল্লেখ করেছে, এটি বৃহত্তর খুলনা ও বরিশাল অঞ্চলের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগকে আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য করে তুলেছে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / বিদ্যুৎ সঞ্চালন লাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net