Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কুমিল্লায় বিএনপির সমাবেশ: প্রস্তুত মঞ্চ, আসছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
26 November, 2022, 10:15 am
Last modified: 26 November, 2022, 10:50 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

কুমিল্লায় বিএনপির সমাবেশ: প্রস্তুত মঞ্চ, আসছেন নেতাকর্মীরা

সমাবেশস্থলে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নেতা না আসলেও, সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
কুমিল্লা প্রতিনিধি
26 November, 2022, 10:15 am
Last modified: 26 November, 2022, 10:50 am
ছবি- টিবিএস

সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকের সমাবেশের জন্য কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশস্থলে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নেতা না আসলেও, সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দুপুরে তাদের অনুষ্ঠানস্থলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে, মঞ্চে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রতীকী আসন রাখা হয়েছে।

তবে আজকের সমাবেশে খণ্ড খণ্ড মিছিল প্রবেশ করলেও ফেস্টুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আগত সকলের জন্য রাজশাহীর আমেরিকা প্রবাসী এক বিএনপি নেতা পানির ব্যবস্থা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকেলে জনসমাগম বেড়ে যাওয়ায় মঞ্চ তৈরিতে বেগ পেতে হয় আয়োজকদের। ফলে সন্ধ্যায় কাজ বন্ধ রাখতে হয় তাদেরকে। শেষ রাতে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়।

ছবি- টিবিএস

শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতৃবৃন্দ। ঢোল-তবলার আওয়াজ ও মিছিলে মুখর হয়ে উঠছে টাউন হল প্রাঙ্গণ।

চাঁদপুরের শাহরাস্তি থেকে আসা ছাত্রদল নেতা আবদুল আজিজ জানান, "গতকাল রাতে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এসেছে। রাত কাটিয়েছি এখানেই।"

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবদল নেতা আবুল বাশার জানান, "ধর্মঘটের শঙ্কায় দুইদিন আগে কুমিল্লায় এসে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিই। আমাদের উদ্দেশ্য যেকোনো মূল্যে সমাবেশ সফল করা।"

টাউন হলের সমাবেশকে সামনে রেখে পুরো কুমিল্লায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার কান্দিরপাড় পূবালী চত্বর, মডার্ন হাইস্কুল, ধর্মপুর রেলগেট, শাসনগাছা রেলগেট, টমছমব্রিজ, চকবাজারসহ নগরীর সকল প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনসাধারণের চলাচলে থাকছে না আলাদা নির্দেশনা

ছবি- টিবিএস

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীর প্রাণকেন্দ্র টাউন হল ও এর আশেপাশের এলাকায় সাধারণ জনগণের চলাচলের জন্য থাকছে না আলাদা কোনো নির্দেশনা। অন্যান্য দিনের মতো চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হক টিপু।

তিনি জানান, "জনগণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্যান্য সময়ের মতো শনিবারেও সাধারণ জনগণের চলাচলের জন্য আলাদা রাস্তা ব্যবহারের নির্দেশনা নেই।"

এদিকে, বেলা বাড়ার সাথে সাথে টাউন হল প্রাঙ্গণ লোকারণ্য হয়ে উঠেছে। ইতোমধ্যে পুরো সমাবেশস্থল ভরপুর হয়ে গেছে।

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপির সমাবেশ / কুমিল্লায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net