Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভুল অস্ত্রোপচারের দায়ে ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2022, 04:20 pm
Last modified: 19 November, 2022, 04:20 pm

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ভুল অস্ত্রোপচারের দায়ে ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন স্থগিত

টিবিএস রিপোর্ট
19 November, 2022, 04:20 pm
Last modified: 19 November, 2022, 04:20 pm
ডা. জাহীর আল-আমীনে। ছবি: সংগৃহীত

অধ্যাপক ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

ভুল চিকিৎসা দেওয়া এবং একজন নারী রোগীর প্রতি অবহেলা দেখানোর জন্য ২০ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

ডা. আল-আমীন (বিএমডিসি রেজিস্ট্রেশন নং এ-১২৬৮৮) একজন সিনিয়র চিকিৎসক এবং ইএনটি ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ।

এছাড়াও তিনি ঢাকার তেজগাঁওয়ে ইমপালস মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সংশ্লিষ্ট রোগী এখানেই চিকিৎসাধীন ছিলেন।

বিএমডিসির চিঠি থেকে জানা যায়, ২০২০ সালের মার্চে ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। 

৩৮ বছর বয়সি মুনের সমস্যা ছিল বাম কানে। কিন্তু ডা. আল-আমীন ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন। এতে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়।

এর ফলে রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হয় বলে মুনের স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া বিএমডিসিতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন।

ডা. আল-আমীন রোগীর স্বজনদের মিথ্যা তথ্য দেন বলেও উল্লেখ করেন জিয়াউর রহমান ভুঁইয়া। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. আল-আমীনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ডা. আল-আমীন ৩১ অক্টোবর বিএমডিসিতে তার লিখিত ব্যাখ্যা জমা দেন।

কিন্তু তার ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায় তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উল্লেখিত সময়ে ডা. আল-আমীন চিকিৎসক হিসেবে কোথাও কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না। এ সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

চিকিৎসক / নিবন্ধন বাতিল / ভুল চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net