Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘ক্যাম্প’ করে সমাবেশস্থলে অবস্থান বিএনপি নেতাকর্মীদের

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
18 November, 2022, 11:10 am
Last modified: 18 November, 2022, 11:13 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

‘ক্যাম্প’ করে সমাবেশস্থলে অবস্থান বিএনপি নেতাকর্মীদের

সিলেটে গণসমাবেশের জন্য ৭০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রশস্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে বলে জানান সিলেট জেলা বিএনপির সভাপতি
দেবাশীষ দেবু, সিলেট
18 November, 2022, 11:10 am
Last modified: 18 November, 2022, 11:13 am
ছবি- টিবিএস

শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে অংশগ্রহণ করতে আগে থেকেই সমাবেশস্থলে 'ক্যাম্প' করে অবস্থান নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চের ডানপাশেই পর্দা দিয়ে নির্মাণ করা হয়েছে ছোট ছোট ঘর। ঘরের উপরে ব্যানারে লেখা রয়েছে 'ক্যাম্প'। এসব ক্যাম্পের ভেতরে বসে আছেন নেতাকর্মীরা।

এ মাঠেই শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ।

বিএনপি নেতারা জানান, পরিবহন ধর্মঘটসহ নানা বাধার কারণে আগেভাগে বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেছেন। তাদের জন্য এসব ক্যাম্প নির্মাণ করা হয়েছে।

বিভিন্ন অঞ্চল ও অঙ্গসংগঠনগুলোর জন্য আলাদা আলাদা ক্যাম্প করা হয়েছে বলে জানান তারা। এসব ক্যাম্পেই আগে আসা নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে।

ছবি- টিবিএস

এর আগে বৃহস্পতিবার রাতে আলীয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির জন্য নির্ধারিত ক্যাম্পে নেতাকর্মীদের জন্য রান্নার আয়োজন চলছে।

হবিগঞ্জের ক্যাম্পেই বসা ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জিকে গৌছ। তিনি বলেন, "আমাদের অনেক নেতাকর্মী ইতোমধ্যে সিলেটে চলে এসেছেন। এখানে তাদের বিশ্রাম ও খাওয়ার ব্যবস্থা হচ্ছে।"

মাঠের প্র্রবেশ মুখেই বিএনপির লোগো ও প্রতীক সম্বলিত ব্যাজ ও কোট পিন নিয়ে বসেছেন দুজন বিক্রেতা। তাদের একজন মামুন খান এসেছেন শরীয়তপুর থেকে।

তিনি বলেন, "ফরিদপুর, খুলনা ও বরিশালের সমাবেশেও আমি কোট পিন ও ব্যাজ বিক্রি করেছি। কেবল ব্যবসার জন্য না, দলের প্রতি ভালোবাসা থেকেই আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি।" বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তিনি।

মাঠের ভেতরে নির্মাণ করা হয়েছে ছোট ছোট কয়েকটি স্টল। একটি স্টলে স্তুপাকারে রাখা হয়েছে পানির বোতল। মাঠে আসা যে কেউ বিনামূল্যে সেখান থেকে পানি নিয়ে যেতে পারছেন।

এই স্টলের উপরের দিকে টানানো ব্যানার দেখে জানা গেলো, নেতাকর্মীদের ফ্রি পানি বিতরণের এই ব্যবস্থা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসির। তিনি সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের পুত্রবধূ। তার স্বামী নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার দুপুর থেকেই সমাবেশ স্থলে নেতাকর্মীদের ভিড় লেগে যায়; সময় সময় তা বাড়তে থাকে। বিকেলে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. মঈন খানসগহ কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেন। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। চলছে মাঠ প্রস্তুত করার শেষ মূহূর্তের কাজ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, "সিলেটে গণসমাবেশের জন্য ৭০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রশস্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ।"

ছবি- টিবিএস

তিনি বলেন, "সমাবেশকে পণ্ড করতে সরকার নানাভাবে বাধা দিচ্ছে। পরিবহন ধর্মঘটও ডাকা হয়েছে। তাই আগেভাগেই অনেক নেতাকর্মী আসা শুরু করেছেন। তাদের বিশ্রাম ও খাওয়ার জন্য মাঠের মধ্যে ক্যাম্প নির্মাণ করা হয়েছে। একেকটি ক্যাম্পে ৪৫০ থেকে ৫০০ জন থাকতে পারবেন। তবে শনিবার সমাবেশে আসা মানুষের জায়গা করে দিতে এসব ক্যাম্প ভেঙে ফেলা হবে।"

চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটে সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net