Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঢাকার জনসভা থেকেই বৃহত্তর আন্দোলন শুরু, বললেন ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
17 November, 2022, 07:00 pm
Last modified: 18 November, 2022, 02:29 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল

ঢাকার জনসভা থেকেই বৃহত্তর আন্দোলন শুরু, বললেন ফখরুল

বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি নস্যাৎ করার কোনও অপচেষ্টা দেশের মানুষ কখনই মেনে নেবে না। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ এই সমাবেশ সফল করবে।
ইউএনবি
17 November, 2022, 07:00 pm
Last modified: 18 November, 2022, 02:29 pm
ছবি: ইউএনবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাজধানীতে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাইছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনসভা বানচালের বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের 'অনিয়ন্ত্রিত' মন্তব্য থেকে মনে হচ্ছে ১০ ডিসেম্বর রাজধানীতে যুদ্ধ হবে।

তবে বিএনপি নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি নস্যাৎ করার কোনও অপচেষ্টা দেশের মানুষ কখনই মেনে নেবে না। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ এই সমাবেশ সফল করবে।

তিনি বলেন,  'সব বাধা, হামলা ও দমন-পীড়ন সহ্য করে অত্যন্ত দায়িত্বশীলভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি তার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।
কিন্তু, অনির্বাচিত সরকারের মন্ত্রী ও নেতারা তাদের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে।'

ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের চলমান আন্দোলনের বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।

'সরকারের সব অপকর্ম নস্যাৎ করে গণতন্ত্র পুনরুদ্ধারের তাদের দাবি তুলে ধরতে এবং ন্যায্য দাবি আদায়ের জন্য সর্বস্তরের জনগণ তাদের সমাবেশে যোগ দেবেন।'

তিনি অভিযোগ করেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।

'সরকার সমাবেশকে কেন্দ্র করে এমন পরিবেশ তৈরি করছে যেন ১০ ডিসেম্বর ঢাকায় যুদ্ধ হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা আমাদের ১০টি বিভাগীয় সমাবেশের অংশ, যা আমরা আগেই ঘোষণা করেছি এবং ঢাকার সমাবেশটি আমাদের শেষ নির্ধারিত কর্মসূচি।'

ফখরুল জানান, ঢাকার সমাবেশ থেকে তাদের দল পরবর্তী কর্মপন্থা ঘোষণা করবে এবং তাদের দাবিগুলো নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে। 'এটা আমাদের চূড়ান্ত সমাবেশ বা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি নয়। এটা আমাদের সাধারণ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি।'

'আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে ক্ষমতা হারানোর দুঃস্বপ্ন দেখছে; এজন্য ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেই ভয় থেকে তারা সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের হুমকি দিচ্ছে... আপনি কি গুন্ডা না মাফিয়াদের সরকার?  যদি তাই হয়, স্পষ্টভাবে ঘোষণা করুন, এবং তারপরে আমরা আপনাদের গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করব না।'

১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে হেফাজতের মতো পরিণতি হবে বলে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, জনগণ এখন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায়- সেই দিন আর নেই।

তিনি বলেন, 'আমি খুব স্পষ্ট করে বলতে চাই, যে সে সময় তারা (সরকার) হেফাজতের সঙ্গে যা করেছিল- তা জনগণের সঙ্গে করতে পারবে না। কারণ জনগণ দৃঢ় অবস্থান নিয়েছে এবং তারা যেকোনও মূল্যে তাদের দাবি আদায় করবে।'

বিএনপি নেতা আশ্বস্ত করেছেন যে তাদের দল জনগণকে বিপদে ফেলবে এবং তাদের স্বার্থের ক্ষতি করবে এমন কোনও কর্মসূচি গ্রহণ করবে না। 'আমরা জনগণের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।'

ফখরুল বলেন, সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ এবং ওএমএস চালের জন্য মানুষের দীর্ঘ লাইন প্রমাণ করছে যে প্রধানমন্ত্রীর দুর্ভিক্ষের আশঙ্কা অমূলক নয়। শুধুমাত্র আ.লীগের দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুণ্ঠনের কারণে এটা হতে পারে।

তিনি বলেন, সরকার দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকে তারল্য সংকট নেই এমন একটি বিবৃতি দিতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছে তারা।

'যদি তারল্য সংকট না থাকে তাহলে আপনি কেন বিবৃতি দেবেন?  মানুষ ভয় পায় কেন? দেশের অর্থনীতির অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ ব্যাংকে টাকা রাখার সাহসও পায় না। কারণ সেখান থেকে টাকা চুরি হয়ে যেতে পারে।'
 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি মহাসচিব / বিএনপির বিভাগীয় সমাবেশ / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net