Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে মুখে হাসি জেলেদের

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
08 November, 2022, 07:50 pm
Last modified: 08 November, 2022, 08:07 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে মুখে হাসি জেলেদের

কক্সবাজার প্রতিনিধি
08 November, 2022, 07:50 pm
Last modified: 08 November, 2022, 08:07 pm

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন কক্সবাজারের জেলেরা, গত ২৯ অক্টোবর তুলে নেওয়া হয়  ২২ দিনের এ সরকারি নিষেধাজ্ঞা। 

নিষেধাজ্ঞা কাটিয়ে গেলো বছরের তুলনায় এবছর দ্বিগুণ ইলিশ এসেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে।

কক্সবাজারের জেলে, মালিক ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে কক্সবাজারে অন্যান্য মাছের সাথে ৩ শত মেট্টিন টনের বেশি ইলিশ এসেছে। তবে অবতরণ কেন্দ্র আধুনিকায়ন না হওয়ায় মাছ পচে নষ্ট হচ্ছে, মাছ রাখার আর জায়গাও নেই। 

মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে দেখা যায় শতাধিক মাছ ধরার ট্রলার নোঙ্গর করা। নোঙ্গর করা এসব ট্রলারের পাশে অবস্থান করছে অসংখ্য ছোট ছোট ডিঙি নৌকা। বড় ট্রলার থেকে ডিঙি নৌকায় নামানো হচ্ছে শত শত ইলিশ। এসব ইলিশ নিয়ে দ্রুত ঘাটে ভিড়ছে ডিঙি নৌকাগুলো। আর একের পর এক ইলিশ ঝুঁড়ি ভর্তি করে নামানো হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রে।

এফবি ছাইদা ট্রলারের জেলে শফিক বলেন, 'সাগরে গিয়ে গেলো ৭ দিন জাল ফেলেছি। প্রায় ৪ হাজার ইলিশ নিয়ে অবতরণ কেন্দ্রের বিক্রি করার জন্য এসেছি। এখন দ্রুত এসব ইলিশ বিক্রি করে পুনরায় ট্রলারে মালামাল নিয়ে সাগরে মাছ শিকারে যাব'।

আরেক জেলে ইব্রাহীম বলেন, 'সাগরে ১০ দিন জালে ফেলে ৫ হাজার ইলিশ পেয়েছি। এখন এসব ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে সাড়ে ৮টা লাখ টাকায় বিক্রি করেছি। খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা, আর লাভ হয়েছে ৫ লাখ টাকা।'।

ট্রলার মালিক হাশেম বলেন, "সাগরে মাছ শিকার করে যেসব ট্রলার উপকূলে ফিরছে, প্রতিটি ট্রলারে ভরপুর ইলিশ পেয়েছে। আমার ৩টি ট্রলারে প্রায় ৩০ লাখ টাকার ইলিশ বিক্রি করেছি। এখন লোকসান অনেকটা কাটিয়ে উঠতে পারব।" 

কক্সবাজার অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতি লিমিটেড'র সভাপতি ওসমান গণি টুলু বলেন, সাগর মাছ শিকার শেষে প্রতিদিনই ৫০ থেকে ৬০টি ট্রলার অবতরণ কেন্দ্রের ঘাটে আসছে। কিন্তু একটি জেটি হওয়ার কারণে মাছ নামাতে পারছে না। অবতরণ কেন্দ্রটি যদি আধুনিক করে কয়েকটি জেটি ও কয়েকটি পল্টুন বাড়ানো হয় তাহলে সবাই উপকৃত হবে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. বদরুদ্দৌজা বলেন, সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষের পর এক সপ্তাহে সাড়ে ৩'শ মেট্রিক টনের অধিক সামুদ্রিক মাছ অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ইলিশ রয়েছে ৩ শত মেট্রিক টনের বেশি।

ইলিশের প্রজননের মৌসুমে মা ইলিশ শিকার বন্ধে ৭ অক্টোবর রাত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চগিল। 

Related Topics

টপ নিউজ

জেলে / ইলিশ / কক্সবাজার / ইলিশ ধরা / ইলিশ আহরণ / ইলিশ শিকার / ইলিশের উৎপাদন / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net