Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মিরপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 04:10 pm
Last modified: 16 September, 2022, 10:58 am

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

মিরপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার মিরপুরের ৬ নম্বর সেকশনে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের বাধা দেয়।
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 04:10 pm
Last modified: 16 September, 2022, 10:58 am

আজ বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপিকে ধাওয়া দিলে বেশ কয়েকজন আহত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার মিরপুরের ৬ নম্বর সেকশনে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের বাধা দেয়।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন  বলেন, 'পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা। সে অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে যাচ্ছিলেন।

'কিন্তু আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অস্ত্রসহ হামলা চালায়।'

ইকবাল বলেন, তিনি কোনোরকমে আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মিরপুর-৬ থেকে মিরপুর-১০ পর্যন্ত সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে পুলিশের উপ-কমিশনার (মিরপুর জোন) জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।

তিনি বলেন, 'মিরপুর-৬-এ বিএনপির সমাবেশের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক সমাবেশে যোগ দিতে যাচ্ছিল। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা চালায়। পুলিশ আওয়ামী লীগ কর্মীদের সরিয়ে দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।'

ছবি: টিবিএস

এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং সমাবেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিএনপির তথ্যমতে, আগস্টে তাদের ৫৫০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে প্রায় ৪৭টি মামলা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রাজনৈতিক সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net