Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
শহুরে জনসংখ্যার ২৩ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে: সমীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2022, 11:55 am
Last modified: 01 September, 2022, 12:02 pm

Related News

  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর আহ্বান
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো নলকূপ ও শৌচাগার, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি 
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

শহুরে জনসংখ্যার ২৩ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে: সমীক্ষা

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮ শতাংশ ভুগছেন স্থূলতায়, যেখানে প্রায় ২৮ শতাংশ অংশগ্রহণকারীর ওজন বেশি- অর্থাৎ তারা স্থূল হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। 
টিবিএস রিপোর্ট
01 September, 2022, 11:55 am
Last modified: 01 September, 2022, 12:02 pm
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর - এ চারটি সিটি কর্পোরেশনের প্রায় ২৩ শতাংশ শহুরে জনসংখ্যা উচ্চ রক্তচাপে ভুগছে। 

'হাইপারটেনশন অ্যান্ড ওবেসিটি লোড ইন বাংলাদেশ: হাউ লার্জ ইজ দ্য আইসবার্গ?' শীর্ষক এক গবেষণার ফলাফল অনুসারে, আরো ১৪ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইউএস সিডিসি) এর সহায়তায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং সাউথ এশিয়া ফিল্ড এপিডেমিওলজি অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক (সেফটিনেট), বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত 'স্ট্রেংথেনিং আরবান পাবলিক হেলথ সিস্টেম প্রজেক্ট' এর অধীনে গবেষণাটি পরিচালিত হয়। 

উচ্চ রক্তচাপ ও বিএমআই হিসাব করার জন্য গবেষণায় ৪৮ হাজার ৬৪৪ জন অংশগ্রহণকারীর রক্তচাপ, উচ্চতা এবং ওজন পরিমাপ করা হয়।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শহরের একটি হোটেলে এক বৈজ্ঞানিক সেমিনারে এই ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণার ফলাফল অনুসারে, উচ্চ রক্তচাপের প্রকোপ পুরুষদের মধ্যে ২৪ শতাংশ; নারীদের মধ্যে এই হার কিছুটা কম (২২ শতাংশ)।

অংশগ্রহণকারীদের মধ্যে ৮ শতাংশ ভুগছেন স্থূলতায়, যেখানে প্রায় ২৮ শতাংশ অংশগ্রহণকারীর ওজন বেশি- অর্থাৎ তারা স্থূল হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। 

পুরুষ অংশগ্রহণকারীদের (৭ শতাংশ) তুলনায় নারী অংশগ্রহণকারীদের (১০ শতাংশ) মধ্যে স্থূলতার প্রকোপ বেশি ছিল।

গবেষণার ফলাফল প্রচারের পর, এক বছরের দীর্ঘ 'অ্যাপ্লাইড এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ফেলোশিপ' কোর্সের সফল সমাপ্তি উপলক্ষে একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মোট ২৬ জন অংশগ্রহণকারী - ১২টি সিটি কর্পোরেশনের ১১ জন স্বাস্থ্য কর্মকর্তা এবং ১৫ জন জনস্বাস্থ্য এপিডেমিওলজিস্ট এই কোর্সে অংশ নেন।

স্বাস্থ্য সুরক্ষাদাতাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের ১২টি সিটি কর্পোরেশনে স্ট্রেংথেনিং আরবান পাবলিক হেলথ সিস্টেম প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে যাতে তারা শক্তিশালী জনস্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং জনস্বাস্থ্য সমস্যাকে অগ্রাধিকার দিতে পারে। 

উচ্চ রক্তচাপ এবং স্থূলতা স্ক্রিনিং ছাড়াও, প্রকল্পতে অপুষ্টি, ডেঙ্গু সচেতনতা, বর্জ্য পৃথকীকরণ, এবং নবজাতক এবং শিশুর স্বাস্থ্য কার্যক্রম ইত্যাদি বিষয়ের ওপর পাবলিক হেলথ পোগ্রাম পরিচালনা করা হয়।

Related Topics

টপ নিউজ

জনস্বাস্থ্য / উচ্চ রক্তচাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর আহ্বান
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো নলকূপ ও শৌচাগার, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি 
  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net