Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আইসিডিতে আমদানি পণ্যের বর্ধিত চার্জ স্থগিত চায় বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2022, 10:10 am
Last modified: 14 August, 2022, 11:39 am

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ

আইসিডিতে আমদানি পণ্যের বর্ধিত চার্জ স্থগিত চায় বিজিএমইএ

গত ১১ আগস্ট থেকে প্রাইভেট আইসিডি সমূহ কর্তৃক আমদানি পণ্যবাহী কন্টেইনারের উপর ৩৫ শতাংশ চার্জ বৃদ্ধি করা হয়।
টিবিএস রিপোর্ট
14 August, 2022, 10:10 am
Last modified: 14 August, 2022, 11:39 am
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেসরকারি আইসিডিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ৩৫ শতাংশ চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (১৩ আগস্ট) আইসিডি মালিকদের সংগঠন বিকডার (বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশন) সভাপতিকে দেয়া এক চিঠিতে এই আহবান জানান বিজিএমইএ'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম।

বিকডা গত ১১ আগস্ট থেকে প্রাইভেট আইসিডি সমূহ কর্তৃক আমদানি পণ্যবাহী কন্টেইনারের উপর ৩৫ শতাংশ চার্জ বৃদ্ধি করে। 

বিকডাকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আইসিডি নীতিমালা অনুযায়ী প্রাইভেট আইসিডি সমূহের বিভিন্ন চার্জ বৃদ্ধির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ট্যারিফ কমিটির অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে প্রাইভেট আইসিডি সমূহ ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়াই একতরফাভাবে আমদানি পণ্যবাহী কন্টেইনারের বিভিন্ন চার্জ আদায় করছে, যা সম্পূর্ণ বেআইনি। বর্ধিত চার্জ আদায়ের ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত ট্যারিফ কমিটির অনুমোদন থাকা বাঞ্ছনীয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ৪ নভেম্বর থেকে প্রাইভেট আইসিডি সমূহ ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়াই একতরফাভাবে ২৩% চার্জ বৃদ্ধি করেছে। ফলে পোশাক শিল্প সহ আমদানি-রপ্তানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক সংকটকালীন পরিস্থিতিতে কোনভাবেই কাম্য নয়।

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া শতভাগ পণ্য কন্টেইনার ভর্তি করা হয় চট্টগ্রামের ১৯টি বেসরকারি আইসিডিতে। এছাড়া আমদানি হওয়া খাদ্যপণ্য সহ ৩৮ ধরনের কন্টেইনারবাহী পণ্য ডেলিভারি দেওয়া হয় আইসিডি থেকে।

গত ১১ আগস্ট আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ ৩৫ শতাংশ বৃদ্ধি করে বিকডা। রপ্তানি পণ্য হ্যান্ডেলিং সহ আরো দুটি খাতে আইসিডি চার্জ বৃদ্ধির বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানায় বিকডা।

বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, আইসিডি নীতিমালা অনুযায়ী গঠিত ট্যারিফ কমিটি বেসরকারী আইসিডি পরিচালনায় কোন ধরনের চার্জ নির্ধারণ করে দেয়নি। আইসিডি কর্তৃপক্ষই এই ট্যারিফ নির্ধারণ করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাড়তি খরচ সমন্বয় করতেই চার্জ বৃদ্ধি করা হয়েছে। 

 

Related Topics

টপ নিউজ

বিকডা / আইসিডি / পণ্য পরিবহন / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net