Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গত বছর চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
25 July, 2022, 03:00 pm
Last modified: 25 July, 2022, 04:04 pm

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার

গত বছর চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

তাদেরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে ঝুলে থাকা তিনটি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে আজ।
টিবিএস রিপোর্ট 
25 July, 2022, 03:00 pm
Last modified: 25 July, 2022, 04:04 pm
ছবি: ইউএনবি

গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তার ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মনিরুল হাসান।

বহিষ্কৃতরা হলেন- আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ এবং আর এইচ রাজু। 

তারা বিশ্ববিদ্যালয়ে শাটল ভিত্তিক সংগঠন সিএফসির কর্মী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যৌন নিপীড়ন সেলে ঝুলে থাকা তিনটি অভিযোগের সুরাহা হলো। যৌন নিপীড়নের ঘটনায় দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি আরও দুটি অভিযোগেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্ট সায়েন্সের অধ্যাপক এটিএম রফিকুল হকের বিরুদ্ধে আনা  অভিযোগের প্রেক্ষিতে তাকে লিখিতভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে একাডেমিক কাজের ক্ষেত্রে শিক্ষক সুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক থাকার জন্য বলা হয়েছে তাকে। পাশাপাশি পরবর্তীতে  এমন কাজ করলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবে বলে সতর্ক করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের একজন ছাত্রীকে রসায়ন বিভাগের ছাত্রের হেনস্তার অভিযোগে অভিযুক্ত ছাত্রকে সতর্ক করা হয়েছে। 

ভবিষ্যতে এমন কাজ আবারও করলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি ৭ দিনের মধ্যে তাকে এমন কাজ আর করবে না শর্তে মুচলেকা প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে।

এর আগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তা করে ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির বিশেষ সভায় তাদের বহিষ্কার করা হয়।

সাম্প্রতিক এ ঘটনায় বহিষ্কৃতরা হলেন— ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / যৌন নিপীড়ন / ছাত্রলীগ / ছাত্রলীগ কর্মী / চবি ছাত্রীকে যৌন নিপীড়ন / ছাত্রলীগ নেতা বহিষ্কার / বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net