Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মহাসড়কে নিষেধাজ্ঞা: ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা এবার অনেক কম  

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
13 July, 2022, 09:20 am
Last modified: 13 July, 2022, 02:10 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

মহাসড়কে নিষেধাজ্ঞা: ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, মৃতের সংখ্যা এবার অনেক কম  

৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত তিনদিনের ঈদযাত্রায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জয়নাল আবেদীন শিশির
13 July, 2022, 09:20 am
Last modified: 13 July, 2022, 02:10 pm

গত ঈদুল ফিতরের চার দিনের ছুটিতে বাইক দুর্ঘটনায় ঢাকার পঙ্গু হাসপাতালেই ৬০ জন মারা যান, কিন্ত এবার ঈদুল আজহার ৩ দিনের ছুটিতে একজনও নিহত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়, এবার ঈদুর আজহার ৩ দিনের ছুটিতে মটর সাইকেল দুর্ঘটনায় আহত রোগী এসেছেন ৬৪ জন, কেউ মারা যায়নি এবং অন্যান্য গাড়ি দুর্ঘটনায় আরও ২০ জন আহত রোগী এসেছেন।

গত ঈদে নিহত ছাড়াও শুধু আহত বাইকার রোগীই ছিলেন ৮০০ জনের অধিক।

ঈদ ছুটিতে পঙ্গু হাসপাতালের ডিউটিরত ডা. জীবনানন্দ হালদার বলেন, 'এবার ঈদে কোন বাইকার আমাদের হাসপাতালে এসে নিহত তো হয়নি, এছাড়াও বরং বাইক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও অর্ধেকের বেশি কমে গেছে মনে হচ্ছে।' 

পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল গণি মোল্লা বলেন, 'গত ঈদের তুলনায় এবারের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা কম ছিল। সব মিলিয়ে ১০ থেকে ২০ শতাংশের বেশি না। তবে অন্যান্য যানবাহন ও কোরবানির পশুর আঘাতে আহতের সংখ্যা বেশি।' 

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান টিবিএসকে বলেন, 'এবার মহাসড়ক ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করায় বাইক দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে যাবে। আমরা দীর্ঘদিন থেকেই বলে আসছিলাম মহাসড়কে ঈদযাত্রায় মোটরসাইকেল বন্ধ করে বড় সংখ্যক মৃত্যু এড়ানোর, এবার সেই দাবি বাস্তবায়ন করায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা এবার অনেক কমে গেছে, তরুণ উঠতি বয়সী বাইকারদের অনেকেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন, যে দুয়েকটি পাচ্ছি সেগুলোও আঞ্চলিক সড়কে।'

তবে তিনি আরও বলেন, 'বাইক দুর্ঘটনা কমলেও অন্যান্য যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি রয়েই গেছে। এবার ঈদেও মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি ছিল, এগুলোর মূল হলো সরকারের পরিবহন ব্যবস্থাপনা না থাকা। সরকার যদি এবার ছুটি ঈদের আগে ৪দিন এবং পরে ৪ দিন দিতেন, তাহলে এ দুর্ভোগ অনেকাংশেই কমে যেত, এতে মানুষের সময় ও অর্থনৈতিক দিক উভয়ই বেঁচে যেত।' 

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে ১৭৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোট ২৪৯ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৫৯ শতাংশ। নিহত ৫১ জনের বয়স ছিল ১৫ থেকে ২০ বছরের মধ্যে। অর্থাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৫৭ শতাংশ ছিল অপ্রাপ্তবয়স্ক।

বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, গত ঈদুল ফিতরে কেবল মোটরসাইকেলে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত, ১৯৯ জন আহত হয়েছিল। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ, নিহতের ৪৩.০৩ শতাংশ এবং আহতের ৩১.৯৯ শতাংশ।

এছাড়াও গত ঈদযাত্রায় ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী টিবিএসকে বলেন, 'সাধারণত আমরা ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিনের দুর্ঘটনার হিসাব দিয়ে থাকি, তবে সব মিলিয়ে এখন পর্যন্ত মনে হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা কমে যাওয়ায় এবার মোট দুর্ঘটনার হারও কম হবে।'

এআরআই-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ১,০৯৭ জন মারা গেছেন, আহত হন আরও ৪২৩ জন।

সে বছর সব ধরনের দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ছিল ৩,৫৫৮ জন- সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির মাত্রা ছিল ৩০%।

তারও আগে ২০১৬ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৩৬ জন।

গত বছর ওয়াশিংটন ডিসিতে ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ডের (টিআরবি) শততম বার্ষিক সভায় উপস্থাপিত গবেষণা অনুসারে, গত পাঁচ বছরে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় চার হাজার জনের বেশি মানুষ মারা গেছে।

সেখানে আরও উঠে আসে যে, দেশের প্রায় অর্ধেক মোটরসাইকেল চালক সড়কে ট্রাফিক নিয়ম-কানুন না মানায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।

সড়কে ঘনঘন লেন পরিবর্তনের প্রবণতাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে টিআরবির গবেষণায় ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জন মানুষের মৃত্যু হয়। আর দুইশোরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে।

৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত তিনদিনের ঈদযাত্রায় এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে, চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নরসিংদী রেলস্টেশনের আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 
 

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / মোটরসাইকেল দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net