Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে মালবাহী ট্রেন চলাচল শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2021, 03:00 pm
Last modified: 01 August, 2021, 03:48 pm

Related News

  • যোগাযোগকে উচ্চতর পর্যায়ে নিতে কাজ করছে ঢাকা-দিল্লি: ভারতের পররাষ্ট্র মুখপাত্র 
  • ১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন
  • বাংলাদেশ-ভারত রেল কার্গো সংযোগের সম্ভাবনা যাচাই করছে এডিবি
  • ২ বছর পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু 
  • আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে মালবাহী ট্রেন চলাচল শুরু 

হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগটি ভারত ও বাংলাদেশের মধ্যকার ৫ম রেল সংযোগ যা আজ থেকে কার্যকর হচ্ছে।
টিবিএস রিপোর্ট
01 August, 2021, 03:00 pm
Last modified: 01 August, 2021, 03:48 pm
ছবি-সংগৃহীত

রোববার (১ আগস্ট) থেকে ভারত ও বাংলাদেশ হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ দিয়ে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। ভারতীয় রেলওয়ে আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে প্রেরণ করেছে।

১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে (১৯৬৫ পর্যন্ত) সাতটি রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু রয়েছে। এগুলো হলো- পেট্রাপোল (ভারত)- বেনাপোল (বাংলাদেশ), গেদে (ভারত)- দর্শনা (বাংলাদেশ), সিংহাবাদ (ভারত)- রহনপুর (বাংলাদেশ), রাধিকাপুর (ভারত)- বিরল (বাংলাদেশ)। হলদিবাড়ি- চিলাহাটি রেল সংযোগ রুটটি ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল।  

ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রীই উভয় দেশের মধ্যে ১৯৬৫ সাল পূর্ববর্তী সমস্ত রেল সংযোগ পুনরায় কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে, রেল সংযোগটিকে পুনঃস্থাপিত করার কাজ হাতে নেয় উভয় দেশের রেলপথ মন্ত্রণালয়।

পুনঃস্থাপনের পর, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে হলদিবাড়ি (ভারত) এবং চিলাহাটি (বাংলাদেশ) রেল সংযোগটি উদ্বোধন করেন।

হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগটি ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেল সংযোগ যা আজ থেকে কার্যকর হচ্ছে। 

এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতে সকল রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত।

চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে গতিশীল করতে প্রধান বন্দর ও স্থল বন্দরগুলোতে রেল নেটওয়ার্কের প্রবেশাধিকার বৃদ্ধি করবে। 
 
Related Topics

টপ নিউজ

হলদিবাড়ি-চিলাহাটি / বাংলাদেশ-ভারত রেল সংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • যোগাযোগকে উচ্চতর পর্যায়ে নিতে কাজ করছে ঢাকা-দিল্লি: ভারতের পররাষ্ট্র মুখপাত্র 
  • ১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন
  • বাংলাদেশ-ভারত রেল কার্গো সংযোগের সম্ভাবনা যাচাই করছে এডিবি
  • ২ বছর পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু 
  • আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net