Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
হবিগঞ্জ লকডাউন নিয়ে এমপি ও প্রশাসনের দুই মত

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
07 April, 2020, 01:40 pm
Last modified: 07 April, 2020, 02:43 pm

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

হবিগঞ্জ লকডাউন নিয়ে এমপি ও প্রশাসনের দুই মত

হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির ঘোষণা দিয়েছেন লকডাউন করা হয়েছে। তবে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, লকডাউন নয়, বাড়ানো হয়েছে চেকপোস্ট। 
মৌলভীবাজার প্রতিনিধি
07 April, 2020, 01:40 pm
Last modified: 07 April, 2020, 02:43 pm

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় হবিগঞ্জে কঠোর হয়েছে প্রশাসন। স্থানীয় এমপি জানিয়েছেন হবিগঞ্জকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
 
তবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়নি। তবে বাইরের কেউ আসা এবং ভেতর থেকে কেউ জেলার বাইরে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। বাড়ানো হয়েছে চেকপোস্ট। 

এ দিকে মঙ্গলবার দুপরে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যেহেতু হবিগঞ্জে এখনো কোনো করোনা রোগী পাওয়া যায়নি- তাই করোনা থেকে জেলাকে মুক্ত রাখতে জেলার বাইরে থেকে জেলার ভেতর প্রবেশ এবং জেলার ভেতর থেকে বাইরে কেউ যাওয়ার ব্যপারে আজ থেকে সর্বশক্তি নিয়োগ করবে প্রশাসন। 

এ সিদ্ধান্ত গ্রহণের সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পরপর হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির ঘোষণা দেন,  এই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আমরা যে পদক্ষেপ নিচ্ছি এবং মানুষকে সচেতন করতে হয়তো এমপি মহোদয় এই ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জে এখনো করোনার রোগী পাওয়া যায়নি তাই হবিগঞ্জকে মুক্ত রাখতে আমরা কঠোর হয়েছি। সবপ্রবেশ পথে চেকপোস্ট বাড়ানো হচ্ছে।

সিভিল সার্জন একেএম মোস্তাফিজুর জানান, হবিগঞ্জ থেকে করোনা সন্দেহ ১২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আগে ৩২ জনের রেজাল্ট এসেছে। তাদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস মিলেনি। 

লকডাউন ঘোষণা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমপি মহোদয় কঠোর হতে বলেছেন। হবিগঞ্জের স্বার্থে তাই চেকপোস্ট বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / লকডাউন / অং সান সু চি / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net